আম কুড়াতে গিয়ে বাজ পড়ে মৃত চার নাবালক, কালবৈশাখী ঝড়-বৃষ্টি কাড়ল বহু প্রাণ

সকাল থেকেই মেঘ-রোদ্দুরের খেলা চলছিল। দুপুরের পরই আকাশ কালো করে ঘনিয়ে আসে মেঘ। তারপরই নামল মুষলধারে বৃষ্টি।

কালবৈশাখী ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কেড়ে নিল পাঁচ নাবালকের প্রাণ। প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়োতে গিয়ে মৃত্যু হল চার নাবালকের। হাওড়ার উলুবেড়িয়ার দামোদরপুরের বাড়ডাঙায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও এক নাবালক। আর উলুবেড়িয়ারই কৈজুড়িতে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় এক বালকের।

আম কুড়াতে গিয়ে বাজ পড়ে মৃত চার নাবালক, কালবৈশাখী ঝড়-বৃষ্টি কাড়ল বহু প্রাণ

পুলিশ জানিয়েছে, বাজ পড়ে মৃত চার জনের নাম শেখ মারুফ (১১), শেখ সিরাজুল (১২), শেখ মঞ্জুর (১০) ও শেখ আশিক (১০)। আহত বালকের নাম শেখ আলমগীর। পুলিশ জানিয়েছে, এদিন বিকেলে প্রবল ঝড় বৃষ্টির মধ্যেই পাঁচ বন্ধু মিলে আম কুড়োতে যায়। তখনই বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়ে পাঁচজন।

এরপর স্থানীয়রা পাঁচ নাবালককে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত বলে ঘোষণা করে। আলমগিরের চিকিৎসা চলছে। এই সময় আরও এক বালকের মৃত্যু খবর আসে। কৈজুড়িতে ঝড়-বৃষ্টির সময় পাঁচিল চাপা পড়ে যায় ওই বালক। বছর নয়েকের ওই বালকের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

এদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বাজ পড়ে মৃত্যু হয় কাকা-ভাইপোর। নদিয়ার হাসখালিতে জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় এক চাষির। মৃত চাষির নাম ভজহরি মণ্ডল। মুর্শিদাবাদেও বাজ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+