বাংলা দখলের লড়াইয়ে বিজেপির 'নজিরবিহীন' ৪ সভা! দক্ষিণে মোদী, উত্তরে রাজনাথ

আজ রাজ্যে চার সভা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ঠাকুরনগর ও দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, ফালাকাটা এবং মাথাভাঙায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ রাজ্যে চার সভা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ঠাকুরনগর ও দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, ফালাকাটা এবং মাথাভাঙায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। একই দিনে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চার সভা রাজ্য এর আগে দেখেনি। সেক্ষেত্রে এই ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

 প্রধানমন্ত্রীর প্রথম সভা ঠাকুরনগরে

প্রধানমন্ত্রীর প্রথম সভা ঠাকুরনগরে

শনিবার সকাল ১১ টায় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে প্রথম সভা প্রধানমন্ত্রীর। তবে তা হচ্ছে না বিজেপি ব্যানারে। বিজেপির দলীয় পতাকাও রাখা হচ্ছে না সেখানে। মতুয়াদের এই গোষ্ঠী এই সভার আয়োজন করেছে। এদিন ভোর থেকেই দলে দলে লোক সভাস্থলের দিকে যেতে শুরু করেছেন। ঠাকুরনগরকে কেন্দ্র
করে আশপাশের কয়েকটি লোকসভা আসনে মতুয়ারাই নির্ণায়ক শক্তি। লোকসভা আসনগুলির মধ্যে রয়েছে বনগাঁ, বারাসত, রানাঘাট, কৃষ্ণনগর।

দ্বিতীয় সভা দুর্গাপুরে

দ্বিতীয় সভা দুর্গাপুরে

ঠাকুরনগর থেকে প্রধানমন্ত্রী যাবেন দুর্গাপুরে। বেলা ১ টায় সেই সভা শুরু হওয়ার কথা। এই সভা হচ্ছে বিজেপির ব্যানারেই। পশ্চিম বর্ধমানের আসানসোল কেন্দ্রটি বিজেপির দখলে রয়েছে। ফলে আসানসোল সংলগ্ন বর্ধমান-দুর্গাপুর আসনটিকে বেছে নিয়েছে বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম সভা ফালাকাটায়

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম সভা ফালাকাটায়

একদিকে যখন প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গে দুই সভা করছেন, ঠিক সেই সময়েই উত্তরবঙ্গে দুই সভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর প্রথম সভা আলিপুরদুয়ারের ফালাকাটায়।

দ্বিতীয় সভা মাথাভাঙায়

দ্বিতীয় সভা মাথাভাঙায়

ফালাকাটা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন কোচবিহারের মাথাভাঙায়। বেলা তিনটে নাগাদ সেখানে সভা শুরু হওয়ার কথা রয়েছে।

শুধু প্রধানমন্ত্রী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীই নন, রাজ্যে আসছেন বিজেপির অন্য হেভিওয়েটরাও। রবিবার চুঁচুড়ায় যেমন রাজনাথ সিং-এর সভা করার কথা রয়েছে, ঠিক তেমনই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা করার কথা রয়েছে রায়গঞ্জে।

বিজেপি সূত্রে খবর, কাঁথিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার পর বিজেপি তৃণমূলের সংঘর্ষের ঘটনাই নাড়িয়ে নিয়েছে শীর্ঘ নেতৃত্বকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+