তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়ল পুরসভা ভোটের আগে, চার কাউন্সিলরের যোগদানে বিজেপিকে বার্তা

পুরসভা ভোট দুয়ারে কড়া নাড়ছে। যে কোনওদিন বিজ্ঞপ্তি জারিও হতে পারে। এই অবস্থায় চার বাম কাউন্সিলর নিজেদের দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

রাজ্যজুড়ে পুরসভা ভোট দুয়ারে কড়া নাড়ছে। যে কোনওদিন বিজ্ঞপ্তি জারিও হতে পারে। এই অবস্থায় চার বাম কাউন্সিলর নিজেদের দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই চার বাম কাউন্সিলরের যোগদানে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়ল। লোকসভায় বিজেপির কাছে হারতে হয়েছিল কোচবিহারে। সেই নিরিখে পুরসভা ভোটের আগে শক্তিবৃদ্ধি তাৎপর্যপূর্ণ।

বাম কাউন্সিলররা তৃণমূলে

বাম কাউন্সিলররা তৃণমূলে

পুরসভা ভোটের প্রাক্কালে তৃণমূলে যে চারজন কাউন্সিলর যোগ দিলেন, তাঁরা হলেন রমাপতি গুপ্ত চৌধুরী, গৌতম বড়ুয়া, শম্পা রায় ও তপন ঘোষ। তাঁরা যথাক্রমে ১৩, ১৪, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রমাপতি সিপিএম, গৌতম ও শম্পা নির্দল এবং তপন ফরওয়ার্ড ব্লকে ছিলেন।

বামেদের হাতে তৃণমূলের পতাকা

বামেদের হাতে তৃণমূলের পতাকা

চার কাউন্সিলর এদিন বামফ্রন্ট ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাঁদের হাতে ঘাসফুলের তেরঙ্গা পতাকা তুলে দেন বিনয়কৃষ্ণ বর্মন ও রবীন্দ্রনাথ ঘোষ। তাঁরা বলেন, পুরসভা ভোটের আগে তৃণমূলের শক্তি বাড়ল। কোচবিহারে তৃণমূলের প্রাধান্য আরও বাড়ল।

কোচবিহারে শক্তিবৃদ্ধি তৃণমূলের

কোচবিহারে শক্তিবৃদ্ধি তৃণমূলের

কোচবিহার পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ২০। তার মধ্যে ১০টি ওয়ার্ড ছিল তৃণমূলের দখলে। ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়ায় ৯-এ। চারজন কাউন্সিলর যোগ দেওয়ায় তৃণমূলের শক্তি বেড়ে হল ১৩। বাকিগুলি এখনও বামেদের দখলে।

বাম-কংগ্রেস-তৃণমূলকে ভেঙে উত্থান গেরুয়া শিবিরের

বাম-কংগ্রেস-তৃণমূলকে ভেঙে উত্থান গেরুয়া শিবিরের

লোকসভা নির্বাচনে এই কোচবিহারে জয়ী হয় বিজেপি। বাম-কংগ্রেস-তৃণমূলকে ভেঙে উত্থান হয় গেরুয়া শিবিরের। কোচবিহারে দলীয় বিধায়ক থেকে শুরু করে পুরসভার কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যদের মধ্যে দল ছাড়ার হিড়িক পড়ে যায়। এই অবস্থায় বাম কাউন্সিলরদের দলে টেনে ফের তৃণমূল বৃহত্তর শক্তি হয়ে ওঠার বার্তা দিল।

বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট

বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট

কোচবিহার পুরসভা বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট হয়ে গিয়েছে। তাঁরা তাই এই পুরসভা জিততে চাইছে। গত পুরসভা ভোটে কোনও কাউন্সিলর না থাকলেও, ২০১৯ লোকসভা বোটের ফল অনুযায়ী সব ক'টি ওয়ার্ডেই বিজেপির লিড ছিল। তাই বিজেপি সেই ফলের নিরিখে জেতার ব্যাপারে আশাবাদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+