ফের কোপ মমতা সরকারে, মেট্রো ডেয়ারি দুর্নীতিতে রাজ্যের চার সচিবকে জেরা, সমন পাঠাল ইডি
ফের কোপ মমতা সরকারে, মেট্রো ডেয়ারি দুর্নীতিতে রাজ্যের চার সচিবকে জেরা, সমন পাঠাল ইডি
একুশের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, তত চাপ বাড়ছে মমতা সরকারের উপর। ফের মেট্রো ডেয়াির দুর্নীতি মামলার তদন্তে জেগে উঠল ইডি। রাজ্য সরকারকে ৪ সচিবকে কাল জেরার জন্য সমন পাঠিেয়ছে তদন্তকারী সংস্থা। মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি লিখে এই চার সচিবকে জেরার করার কথা জানানো হয়েছে।

রাজ্যের ৪ সচিবকে সমন
ফের মেট্রো ডেয়ারি দুর্নী মামলা নিয়ে জেগে উঠেছে তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যেই রাজ্যের চার সচিবকে জেরার জন্য সমন পাঠানো হয়েছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। প্রাণিসম্পদ বিকাশ দফতরের সচিব বি পি গোপালিকা, পুনর্নবীকরণ শক্তি দফতরের সচিব রাজীব কুমার, আদিবাসী উন্নয়ন দফতরের সচিব রাজেশ কুমার সিনহা এবং রাজেশ কুমার দ্বিবেদীকে জেরার করার জন্য সমন পাঠানো হয়েছে। মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছে ইডি। ২২ জুন জেরার জন্য ইডির দফতরে হাজিরা দিেত বলা হয়েছে এই চার সচিবকে।

মেট্রো ডেয়ারি দুর্নীতি মামলা
২০১৭ সালে প্রথম এই দুর্নীতি মামলার তদন্তের দায়িত্ব পায় ইডি। দেশের প্রথম পিপিপি মডেলের এই ডেয়ারি প্রকল্পে ব্যবক আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। কেন্দ্রের টাকা সঠিকভাবে ব্যবহার হয়নি বলে অভিযোগ। গত ৯ বছরের শাসন কালে মমতা সরকারের এটা অন্যতম বড় দুর্নীতি বলে মনে করা হচ্ছে।

বিধায়ককে জেরা
এই মামলায় গত ১১ মাস ধরে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক এবং ২ বড় আমলাকে জেরা করা হয়েছে। এবার চাপ আরও বাড়াতে ৪ সচিবকে জেরার জন্য সমন পাঠানো হয়েছে। যদিও ইডির চিঠি পাওয়ার পর কোনও উত্তর মুখ্য সচিব দেননি।

নজরে একুশের ভোট
গত বিধানসভা নির্বাচনের আগে যেমন জেগে উঠেছিল সারদা দুর্নীতি মামলা। সেই মামলার মিমাংসা এখনও বিশ বাঁও জলে। আর একুশের বিধানসভা ভোটের আগে নতুন করে চাপ তৈরি করতে মেট্রো ডেয়ারি দুর্নীতি মামলার তদন্ত জাগিয়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এমনই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications