সেলফির ঘোরে প্রাণ গেল চার বন্ধুর, মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা হাওড়ায়

সেলফির নেশায় জীবন খোয়ালেন চার যুবক। চলন্ত ট্রেনে নিজস্বী তুলতে গিয়েই বিপত্তি। এক বন্ধু ট্রেন থেকে পড়ে যান। তাঁকে বাঁচাতে নেমে তিন বন্ধু অন্য ট্রেনে কাটা হন।

হাওড়া, ১৪ এপ্রিল : সেলফির নেশায় জীবন খোয়ালেন চার যুবক। চলন্ত ট্রেনে নিজস্বী তুলতে গিয়েই বিপত্তি। এক বন্ধু ট্রেন থেকে পড়ে যান। তাঁকে বাঁচাতে নেমে তিন বন্ধু অন্য ট্রেনে কাটা হন। মর্মান্তিক এই দুর্ঘটনা হাওড়ার বেলুড় ও লিলুয়া স্টেশনের মাঝে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, চার জনের মৃত্যু হয়েছে। একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মৃতরা হলেন, কাজলচন্দ্র সাহা, সঞ্জীব পোল্লে, সুমিত কুমার ও চন্দন পোল্লে।

সেলফির ঘোরে প্রাণ গেল চার বন্ধুর

তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পাঁচ বন্ধু মিলে। ফেরার পথে বৃহস্পতিবার রাতে ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা। লিলুয়া স্টেশন পার হতেই পাঁচজন দাঁড়িয়েছিলেন ট্রেনের গেটে। তারক নামে এক বন্ধু নিজস্ব তুলতে শুরু করেন চলন্ত ট্রেনে। তখনই হাত ফসকে তাঁর মোবাইল পড়ে যায়। সেটি তুলতে গিয়ে পোস্টে ধাক্কা লেগে পড়ে যান তিনি।

ট্রেন বেলুড় পৌঁছতে রেল লাইন ধরে বন্ধুর খোঁজে ছুটতে থাকে চার সঙ্গী। পাশাপাশি তিন ও চার নম্বর লাইন দু'টিতেই তখন ছিল লোকাল ট্রেন। কাজল সুমিত ও চন্দন তিন নম্বর লাইন দিয়ে ছুটছিল, তাদেরকে ধাক্কা মারে বর্ধমান লোকাল। চার লম্বন লাইনে ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে সঞ্জীব। চারজনেরই মৃত্যু হয়। তারককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+