নেতাজিকে সামনে রেখে বিজেপিকে বাদ দিয়ে বৃহত্তর মঞ্চ! ২০২১-এর ভোটের আগে জল্পনা

নেতাজিকে সামনে রেখে বিজেপিকে বাদ দিয়ে বৃহত্তর মঞ্চ! ২০২১-এর ভোটের আগে জল্পনা

বিজেপিকে (bjp) বাদ দিয়ে নির্বাচনের আগেই বাংলায় বৃহত্তর মঞ্চ তৈরির জল্পনা। নেতাজিকে ( netaji subhas chandra bose) সামনে রেখেই সেই সম্ভাবনা তৈরি হয়েছে। ফরওয়ার্ড ব্লকের আবেদনে যদি সব রাজনৈতিক দল সাড়া দেয়, তাহলে সিপিএম, কংগ্রেস, তৃণমূল নেতাদের একই মঞ্চে দেখা যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলকে আমন্ত্রণ জানানো আগে ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের বৈঠকে জানিয়েছিল। বিষয়টি নিয়ে কোনও বাম শরিক বিরোধিতা করেনি।

 ফরওয়ার্ড ব্লকের আমন্ত্রণ

ফরওয়ার্ড ব্লকের আমন্ত্রণ

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালনের জন্য কমিটি তৈরি করতে চলেছে ফরওয়ার্ড ব্লক। সেই কমিটি গঠন করতে বিজেপিকে বাদ দিয়ে বাকি সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে ফরওয়ার্ড ব্লক। ২৯ ডিসেম্বর মহাবোধি সোসাইটিতে সাধারণ সভা ডাকা হয়েছে। সেই সভায় সিপিএম-এর সূর্যকান্ত মিশ্র, বিমান বসুদের যেমন আমন্ত্রণ জানিয়েছে ফরওয়ার্ড ব্লক, ঠিক তেমনই তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে নেতাজি জন্মজয়ন্তীর কমিটি গঠন করবে ফরওয়ার্ড ব্লক। সুব্রত বক্সি জানিয়েছেন, এই সভায় যাবেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
ফরওয়ার্ড ব্লক সূত্রে খবর নেতাজির ১০০ তম জন্মজয়ন্তী পালনের জন্য বছর ২৫ আগে তৎকালীন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছিল। এবারও তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহত্তর ঐক্য গড়ার ডাক

বৃহত্তর ঐক্য গড়ার ডাক

২৯ ডিসেম্বর সবদলই যদি আমন্ত্রণ রক্ষা করে, তাহলে সেদিন একমঞ্চে দেখা যেতে পারে বাম, কংগ্রেস এবং তৃণমূল নেতাদের। এব্যাপারে নরেন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, নেতাজি মতাদর্শের বিরোধী কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তিনি বলেন, নেতাজি অসাম্প্রদায়িক ভারতের স্বপ্ন দেখতেন। তাঁর অভিযোগ বিজেপি সেই ভাবনায় বিশ্বাসী নয়। এর পাশাপাশি তিনি বিজেপির নেতাজি প্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রের তরফে নেতাজির জন্মজয়ন্তী পালনের জন্য কমিটি গঠন করা হয়েছে।
তবে ফরওয়ার্ড ব্লকের এই অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিজেপিকে ঠেকাতে তৃণমূল নিয়ে অবস্থান পালটাচ্ছে বামেদের? কেননা নেতাজি জন্মজয়ন্তীতে কমিটি করতে ফরওয়ার্ড ব্লক তৃণমূলকে চিঠি দিলেও তার বিরোধিতা করেনি সিপিএম-সহ কোনও বামদলই। তবে তৃণমূলকে আমন্ত্রণ করার আগে বামফ্রন্টের বৈঠকে ফরওয়ার্ড ব্লক বিষয়টি জানায় বলেও সূত্রের খবর। ২৯ ডিসেম্বরের বৈঠকে কৃষকদের সমর্থনে ১৬ দলের কর্মসূচি নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

নেতাজির জন্মজয়ন্তী পালনে কেন্দ্রের কমিটি

নেতাজির জন্মজয়ন্তী পালনে কেন্দ্রের কমিটি

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী সারা দেশে উদযাপনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কমিটির সভাপতি করা হয়েছে অমিত শাহকে। কীভাবে পুরো বছর ধরে নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলী দেওয়া যায়, তার রূপরেখা তৈরি করবে এই কমিটি। কেন্দ্রের তৈরি করা এই কমিটিতে রাখা হয়েছে লেখক, ইতিহাসবিদ, নেতাজির পরিবারের সদস্য এবং আজাদহিন্দ ফৌজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের।

নেতাজির জন্মজয়ন্তী পালনে রাজ্যের কমিটি

নেতাজির জন্মজয়ন্তী পালনে রাজ্যের কমিটি

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালনের জন্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আগেই কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পর্যায়ে বর্ষব্যাপী নানা অনুষ্ঠান করা হবে। দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়কে সেই কমিটির সদস্য করেছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+