মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ মহানায়িকার, ছুটে গেলেন মমতা

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ মহানায়িকার, ছুটে গেলেন মমতা
কলকাতা, ৬ জানুয়ারি : সেদিন ইচ্ছা থাকলেও মহানায়িকার ভাবাবেগকে সম্মান জানাতে হাসপাতালে গিয়েও তাঁর সঙ্গে দেখা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে খবর পেয়ে নিজেই মমতার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন সুচিত্রা সেন। আর সে কারণেই মহানায়িকার কেবিনে তাঁর সঙ্গে প্রায় ২৫ মিনিট কাটালেন মুখ্যমন্ত্রী। রবিবার রাতে সেকথা ফেসবুকে জানান খোদ মমতা।

মমতা ফেসবুকে একটি পোস্ট করে বলেন, "মহানায়িকা সুচিত্রা সেনের শারীরিক অবস্থা সঙ্কটজনক খবর পেয়ে আমি পরশুদিন বেলভিউ নার্সিংহোমে খবরাখবর নিতে যাই। তাঁর মেয়ে মুনমুন সেন এবং ডাঃ সুব্রত মৈত্র ও তাঁর মেডিক্যাল টিমে সঙ্গে দেখা করি।

মহানায়িকার সঙ্গে এই সাক্ষাতে আমি গর্বিত ও উচ্ছ্বসিত : মমতা বন্দ্যোপাধ্যায়

পরে তিনি কিছুটা স্থিতিশীল হওয়ার পর, যখন তিনি জানতে পারেন আমি নার্সিংহোমে গিয়েছিলাম তাঁর শরীরস্বাস্থ্যের খবর নিতে, তারপরেই আমার সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন মহানায়িকা। ডাঃ সুব্রত মৈত্র আমার সঙ্গে যোগাযোগ করে মহানায়িকার ইচ্ছার কথা আমাকে জানাতেই আমি সঙ্গে সঙ্গে নার্সিং হোমে গিয়ে তাঁর কাছে মিনিট ২৫ ছিলাম। মুনমুন সেন, রাইমা সেন,ডাঃ সুব্রত মৈত্র ও তাঁর মেডিক্যাল টিমে সঙ্গে দেখা করি।

সবাই জানেন, ৩০ বছরের বেশি সময় ধরে তিনি নিজেকে অন্তরালে রেখেছেন। এখনও তিনি কারও সঙ্গে দেখা করেন না৷

নিঃসন্দেহে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে সুচিত্রা সেনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। ওঁর মতো কিংবদন্তী অভিনেত্রীর সঙ্গে এই সাক্ষাতে আমি গর্বিত এবং উচ্ছ্বসিত। আমরা ওনার বহু ছায়াছবি বহুবার দেখেছি। এটা আমার কাছে আবেগের মুহূর্ত৷"

একইসঙ্গে মহানায়িকা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তার জন্যও প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+