রয়েছে একের পর এক অভিযোগ, রাজ্যপালের সাক্ষাৎপ্রার্থী ১৪ বিজেপি বিধায়ক
রাজ্যপাল জগদীপ ধনকররে সাক্ষাৎপ্রার্থী বিজেপির ১৪ জন বিধায়ক। সোমবার দেখা করতে চেয়ে তাঁরা সময় চেয়েছেন বলে জানা গিয়েছে। তবে কারণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাজ্যের ১৮ জন স
রাজ্যপাল জগদীপ ধনকররে সাক্ষাৎপ্রার্থী বিজেপির ১৪ জন বিধায়ক। সোমবার দেখা করতে চেয়ে তাঁরা সময় চেয়েছেন বলে জানা গিয়েছে। তবে কারণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাজ্যের ১৮ জন সাংসদ আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন।

বিজেপির অভিযোগ
রাজ্য বিজেপির অভিযোগ সিএএ-র সমর্থনে প্রচার করা যাচ্ছে না। সাম্প্রতিক ঘটনা টালিগঞ্জে। শুক্রবার প্রচারের অনুমতি না থাকার অভিযোগে টালিগঞ্জ থেকে গ্রেফতার করে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়কে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ বিজেপির। এব্যাপারে তাদের অভিযোগ তৃণমূলের দিকে।

রাষ্ট্রপতির দরবারে বিজেপি সাংসদরা
প্রধানমন্ত্রীর নির্দেশে গত সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের ১৮ জন বিজেপি সাংসদ। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, বিজেপি কর্মীদের ওপর হামলা সহ একাধিক বিষয় তুলে ধরা হয়েছিল তাঁর সামনে। পরের দিন সংসদের বাইরে এইসব সাংসদরা রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান।

এবার রাজ্যপালের কাছে বিজেপি বিধায়করা
সোমবার রাজ্যপাল দগদীপ ধনকরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিজেপির ১৪ জন বিধায়ক। মূল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজ্যপালের সামনে তারা তুলে ধরবেন বলে জানা গিয়েছে। সামনেই পুরসভাগুলির নির্বাচন। রাজ্য পুলিশ দিয়ে সেই নির্বাচন সম্ভব নয়, একথাও রাজ্যপালের সামনে বিধায়করা তুলে ধরতে পারেন বলে সূত্রের খবর।

আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের ক্ষোভ প্রকাশ
গত ছয়মাস রাজ্যের রাজ্যপালের দায়িত্বে রয়েছেন জগদীপ ধনকর। বিভিন্ন সময়ে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সাম্প্রতিকতম উদাহরণ মধ্যমগ্রামে। সেখানে তিনি প্রকাশ্যে বিস্ফোরক বিক্রি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর আরও প্রশ্ন, এই পরিস্থিতিতে কীভাবে অহিংস উপায়ে নির্বাচন সম্পন্ন হবে। রাজ্যপাল বলেন, রাজ্যে তাঁর ছয় মাস পূর্ণ হয়ে গিয়েছে। তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন এই রাজ্যপাল কি কখনও তাঁর লক্ষণ রেখা অতিক্রম করেছেন। তিনি আরও বলেন, তিনি তাঁর শপথ গ্রহণ অনুযায়ী কাজ করছেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications