চাকরির নামে প্রতারণার অভিযোগ, নাম জড়াল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
চাকরির নামে প্রতারণার অভিযোগ। এই অভিযোগে নাম জুড়ে গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর।
চাকরির নামে প্রতারণার অভিযোগ। এই অভিযোগে নাম জুড়ে গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। সূত্রের খবর অনুযায়ী রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযুক্ত কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ
প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রাক্তন পুলিশকর্মীর ছেলেকে প্রাথমিক স্কুলে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পুলিশকর্মী
সূত্রের খবর অনুযায়ী, প্রাক্তন পুলিশকর্মী এব্যাপারে সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।

আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির
অন্যদিকে বিজেপির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, টাকা ফেরত না দেওয়া হলে জেলায় প্রবল আন্দোলন শুরু করা হবে।

অভিযোগ উড়িয়েছেন অভিযুক্ত নেত্রী
যদিও চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং এবং তাঁর আত্মীয়রা।












Click it and Unblock the Notifications