মমতা 'ডাকাতরাণী', আবার তোপ আসিফ খানের

একটি প্রতারণার মামলায় কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন নেতা তথা মুকুল রায়ের একদা ছায়াসঙ্গী আসিফ খান। তিনি একটা সময় দলের তরফে উত্তরপ্রদেশে সংগঠন দেখভাল করতেন। অভিযোগ উঠেছে, সারদা-কাণ্ডে সিবিআইকে নানা তথ্য দেওয়ায় রাজ্য সরকার মিথ্যে মামলায় তাঁকে ফাঁসিয়ে দিয়েছে।
তদন্তের স্বার্থে তাই নিয়ে উত্তরপ্রদেশ রওনা হয় পুলিশ। তখনই তিনি মিডিয়াকে সামনে পেয়ে এ কথা বলেন। আসিফের বক্তব্য, "সারদা-কাণ্ডে ডাকাতরাণীর দলের সবাই যুক্ত। ডাকাতরাণীকে ধরলে অনেক কথাই জানা যাবে। উত্তরপ্রদেশে থাকা সব টাকা মুকুলদার। গোয়েন্দাদের উচিত, তা উদ্ধার করা।"এ কথা বলতেই পুলিশ তাঁকে বাধা দেয়। আর কথা বলতে দেয়নি।
এদিকে, সোমবারই আলিপুর আদালতে সারদা-কাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে সিবিআই। চার্জশিটে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, রজত মজুমদার, দেবব্রত সরকার ওরফে নীতু প্রমুখের নাম থাকবে। তবে কুণাল ঘোষের নাম থাকছে না বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত, সিবিআই প্রথম যে চার্জশিটটি জমা দিয়েছিল, তাতে কুণাল ঘোষেরও নাম ছিল।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications