আরাবুল ইসলাম আইএসএফে, যোগ দিলেই সমালোচনা মমতার, কড়া চ্যালেঞ্জ শওকতকে
তৃণমূল থেকে এবার আইএসএফে যোগ দিলেন ভাঙড়ের বিতর্কিত রাজনীতিবিদ আরাবুল ইসলাম। শুরু থেকেই দলের হয়ে খাটলেও বঞ্চনা ছাড়া কিছু জোটেনি এই অভিযোগ তুলে সপ্তাহের শুরুতেই তিনি দলত্যাগ করেছিলেন। এবার আইএসএফেই যোগ দিচ্ছেন বলেও জানান তিনি। সেইমতো এদিন বৃহস্পতিবার দুপুরে ফুরফুরা শরিফে গিয়ে নওশাদ সিদ্দিকির দল আইএসএফে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আরাবুল ইসলাম।
ভাঙড়কে শান্ত করাই তাঁর মূল লক্ষ্য এবং নওশাদ সিদ্দিকির নেতৃত্বেই তিনি কাজ করবেন বলেও জানিয়েছেন একসময়ের তৃণমূলের 'তাজা নেতা'।

এই দলবদলের পর এখন জল্পনা আসন্ন বিধানসভা নির্বাচনে আরাবুল ভাঙড় অথবা ক্যানিংয়ের কোনও আসন থেকে আইএসএফের প্রার্থী হবেন। যোগদানের দিনই ফুরফুরা শরিফেই এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেছেন আরাবুল।
তাঁর অভিযোগ, "মমতা বন্দ্যোপাধ্যায়ের যা মানসিকতা এখন, তিনি কান দিয়ে শোনেন না, চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে একজন কুখ্যাতকে দায়িত্ব দেওয়া হয়েছে। একজন অত্যাচারী, তোলাবাজ ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছেন।" আরাবুলের আরও অভিযোগ, "ভাঙড় থেকে রসদ যায় বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। বেশি ভেঙে আর বলছি না। ভাঙড়ে সন্ত্রাসের কারিগর শওকত মোল্লা।"
আরাবুল আরও বলেন, "আজও বোমা বাঁধতে গিয়ে তৃণমূলেরই দু'জন মারা গিয়েছে। ভাঙড়ে শান্তি দরকার। নওশাদ ভাই যেভাবে বলবেন, আমি সেইমতো কাজ করব।"
তৃণমূল থেকে আরাবুলকে আগে বহিষ্কৃত হতে হয়েছিল। পরে ফেরত আসেন। তবে গত কয়েক বছরে শওকত মোল্লার উত্থানের পর আরাবুল আর ভাঙড়ে হারানো জমি ফিরে পাননি। এবার দেখার আইএসএফে থেকে তিনি তৃণমূলকে কতটা টক্কর দেন।
-
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের









Click it and Unblock the Notifications