অনুপম হাজরাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন অমিত শাহ,অন্যদেরও বার্তা! পাল্টা 'ব্যাটসম্যান' বিজেপি নেতার জবাব

একের পর এক মন্তব্য করে রাজ্য বিজেপি নেতাদের অস্বস্তিতে ফেলছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। যে কারণে বিজেপির মধ্যেই অনুপম হাজরাকে বহিষ্কারের দাবি উঠেছিল। সেই পথে গেরুয়া শিবির না হাঁটলেও, সন্তর্পণে ব্যবস্থা নিয়ে ফেলেছে অমিত শাহের মন্ত্রক।

বিজেপি সূত্রে খবর, অনুপম হাজরাকে দেওয়া ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা তুলি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও এব্যাপারে অনুপম হাজরা দাবি করেছেন, তিনিই নভেম্বর মাসে নিরাপত্তা তুলে নিতে চিঠি দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কে একথা বললেন, কেন তিনি নিরাপত্তা তুলে নিতে বলেছিলেন তা তিনি উল্লেখ করেননি।

অনুপম হাজরাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন অমিত শাহ

অনুপম হাজরা সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, অনেক খেলা বাকি। আর এক এক ব্যাটসম্যানের খেলার ধরন একেক রকম। সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল। শেষে তিনি বলেছেন, চোরমুক্ত বিজেপি চাই।

একসময়ের বোলপুরের সাংসদকে ২০১৯ সালে যাদবপুর থেকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করেনি গেরুয়া শিবির। তারপর থেকেই বিভিন্ন মন্তব্যের কারণে অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদক করা হয় এবং বিহারের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়। যদিও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে অনুপম হাজরার মন্তব্য গেরুয়া শিবিরকে বিপাকে ফেলেছে।

শান্তিনিকেতনের হেরিটেজ স্বীকৃতি নিয়ে ফলক বিতর্কে তিনি চলে গিয়েছিলেন তৃণমূলের ধর্না মঞ্চে। তার আগে রামপুরহাট ও খয়রাশোলে বিজয়া সম্মিলনীতে যোগ দেওয়া নিয়ে গণ্ডগোল হয়। ফেসবুক লাইভে রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি তিনি দলের বীরভূম জেলা সভাপতি ধ্রূব সাহা লোক দিয়ে প্রাণনাশের চেষ্টা করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন।

দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সরাসরি আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, উনি আগে বালুরঘাট সামলান। তিনি তো সেখানে ২০ জন লোক নিয়ে ঘোরেন। তাঁদের মধ্যে আঠারোজনই কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী।

বিভিন্ন বিতর্কিত মন্তব্যে অনুপম হাজরার যুক্তি ছিল, দলের কোণঠাসা কর্মীদের তিনি উজ্জীবিত করার চেষ্টা করছেন। বিজেপির কর্মসূচিতে ডাক না পাওয়ার অভিযোগ করে তিনি বলেছিেলন, কাজ করার সময়ও তাঁকে বাধা দেওয়া হচ্ছে। রাজ্য শীর্ষ নেতৃত্বের কয়েকজনের অঙ্গুলি হেলনেই করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, রাজ্য নেতৃত্বের সমালোচনা করা যে কেন্দ্রীয় নেতৃত্ব ভাল চোখে দেখছে না, তা অনুপম হাজরার নিরাপত্তা প্রত্যাহার করে বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি দলের বিভিন্ন নেতা, যাঁরা বিভিন্ন সময়ে দল বিরোধী মন্তব্য করেন, তাঁদের বার্তা দেওয়া হয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+