মুকুল শিবির ছেড়ে ‘ঘর’-এ ফিরে স্বস্তি! চার মাসের গেরুয়া-অস্বস্তি বিলোলেন প্রাক্তন বিধায়ক

পঞ্চায়েত নির্বাচনের আগে অক্সিজেন পেল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। বিজেপি ছেড়ে প্রাক্তন বিধায়ক তৃণমূলে ফিরে আসায় ঢাকঢোল পিটিয়ে হল অনুষ্ঠান।

পঞ্চায়েত নির্বাচনের আগে অক্সিজেন পেল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। বিজেপি ছেড়ে প্রাক্তন বিধায়ক তৃণমূলে ফিরে আসায় ঢাকঢোল পিটিয়ে হল অনুষ্ঠান। সোমবার মেদিনীপুরে এক অনুষ্ঠানে ডেবরার প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতিকে সাদর সংবর্ধনা দেওয়া হল। তিনিও তৃণমূলে ফিরে এসে তা ঘরে ফেরার উপলব্ধি বলে বর্ণনা করলেন।

মুকুল শিবির ছেড়ে ‘ঘর’-এ ফিরে স্বস্তি! চার মাসের গেরুয়া-অস্বস্তি বিলোলেন প্রাক্তন বিধায়ক

মাত্র চারমাস বিজেপিতে আয়ু ছিল মুকুল-অনুগামী বলে পরিচিত রাধাকান্ত মাইতির। মুকুল রায়ের দলবদলের পর তিনিও বিজেপিতে নাম লিখিয়েছিলেন গত নভেম্বরে। কিন্তু সেখানে গিয়ে তিনি পসার জমাতে ব্যর্থ হন। তৃণমূল ছেড়ে মনকষ্টে ভুগছিলেন বলে এদিন ব্যাখ্যা করেন তিনি। রাধাকান্তবাবু বলেন, 'আমি তৃণমূলের সৈনিক। বিজেপি থেকে তৃণমূলে ফিরে এসে যেন ঘরে ফেরার স্বাদ পেলাম। মানুষের জন্য দল যেভাবে কাজ করতে বলবে, সেভাবেই কাজ করব।'

মুকুল শিবির ছেড়ে ‘ঘর’-এ ফিরে স্বস্তি! চার মাসের গেরুয়া-অস্বস্তি বিলোলেন প্রাক্তন বিধায়ক

কেন চারমাসেই বিজেপিতে মোহভঙ্গ হল প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতির? জেলা সভাপতি অজিত মাইতির হাত থেকে পুষ্পস্তবক নিয়ে নিজেই দিলেন সেই ব্যাখ্যা। বললেন, 'তৃণমূল কংগ্রস একটা পরিবার। বৃহৎ পরিবারে ছেড়ে চলে গিয়েছিলাম। আজ ফিরে এসে ঘরের ছেলে হিসেবে ঘরে ফেরার উপলব্ধি পেলাম। আসলে বিজেপিতে যাওয়ার পর থেকেই মনকষ্টে ভুগছিলাম।'

তিনি বলেন, 'বিজেপিতে মানুষের জন্য কাজের কোনও পরিবেশ নেই। তার উপর তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতা-কর্মীদের সন্দেহের চোখে দেখা হয় ওই দলে। নিজের ভুল বুঝতে পেরে তাই পার্থবাবুর সঙ্গে দেখা করে তৃণমূলে ফেরার আর্জি জানাই। ফের তৃণমূলের বড় পরিবারে ফিরতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি।'

এদিনের অনুষ্ঠানে রাধাকান্ত মাইতিকে পাশে নিয়ে জেলা সভাপতি অজিত মাইতি বিজেপিকে আক্রমণ করে বলেন, 'আমাদের সহযোদ্ধা আবার ফিরে এসেছেন দলে। আমরা আবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আসলে বিজেপির কর্মহীনতা যে কোনও কর্মমুখী জনপ্রতিনিধিকে যন্ত্রণা দেয়। তারপর প্রতিটি তৃণমূল নেতা-কর্মীর হৃদয়ে গেঁথে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তাই তৃণমূল ছেড়ে অন্য দলে গিয়ে কেউ স্বস্তি পেতে পারেন না। রাধাকান্তবাবুর ক্ষেত্রেও তা-ই হয়েছে। তিনি ফিরে এসেছেন তৃণমূলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+