তৃণমূলের যোগ দিয়েই বড় পদ পেলেন প্রাক্তনমন্ত্রী, দলের শক্তিবৃদ্ধিতে বাড়ল গুরুত্ব
শুধু বামফ্রন্টে ভাঙন ধরানোই নয়, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে বড় পদও দিল তৃণমূল কংগ্রেস। বুধবার জেলা কোর কমিটির বৈঠকে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতাকে নতুন পদ প্রদান করা হল।
শুধু বামফ্রন্টে ভাঙন ধরানোই নয়, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে বড় পদও দিল তৃণমূল কংগ্রেস। বুধবার জেলা কোর কমিটির বৈঠকে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতাকে নতুন পদ প্রদান করা হল। পরেশ অধিকারী হলেন তৃণমূলের কোচবিহার জেলার সহ সভাপতি। জেলা সভাপতি মন্ত্রী রবীন্দ্রনাথ এদিন এ কথা ঘোষণা করেন।

গত শুক্রবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে পতাকা নেন পরেশ অধিকারী। তাঁকে কলকাতা অফিসে নিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করান রবীন্দ্রনাথবাবু। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তারপর এক সপ্তাহের মধ্যে পরেস অধিকারীকে বড় পদ দিয়ে গুরুত্ব প্রদান করল তৃণমূল।
মেখলিগঞ্জের প্রাক্তন বিধায়ক পরেশ অধিকারী ২০১৬ বিধানসভায় তৃণমূলের অর্ঘ্য রায়প্রধানের কাছে পরাজিত হন। তার আগে চারবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৯১, ২০০১, ২০০৬ ও ২০১১ সালে বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন তিনি। হয়েছিলেন বামফ্রন্ট সরকারের খাদ্যমন্ত্রীও।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দলবদল করতে চলেছেন বামফ্রন্ট সরকারের প্রাক্তনমন্ত্রী। সেইমতো দলবদলের পর মিলল বড় পদও। তাঁর যোগদানে কোচবিহারে শক্তিবৃদ্ধি হল তৃণমূলের। কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ আগেই যোগদান করেছিলেন তৃণমূলে। এবার পরেশ অধিকারী তৃণমূলে নাম লেখালেন।












Click it and Unblock the Notifications