নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া
নাগরিতত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় অসন্তুষ্ট প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। তিনি মঙ্গলবার জানিয়েছেন যে উত্তর–পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যের মতো সিকিমকে নাগরিকপঞ্জীর বাইরে রাখা হয়নি।

হামরো সিকিম পার্টির কার্য সভাপতি বাইচুং জানান, এই রাজ্যটি সংবিধানের ৩৭১এফ অনুচ্ছেদের অন্তর্গত এবং রাজ্যবাসী তা উপভোগও করছে। কিন্তু নাগরিকত্ব বিল হিমালয় রাষ্ট্রের বিশেষ বিধানগুলিকে নষ্ট করবে। তিনি সিকিম ক্রান্তিকারী মোর্চার নেতৃত্বাধীন সরকারকে রাজ্যে আন্তঃরাজ্য লাইন অনুমোদন বাস্তবায়নের জন্য চাপ দেন এবং বিলটি পাসের প্রতিবাদে এনডিএ ত্যাগ করার আহ্বান জানান।
বাইচুংয়ের মতে, নাগরিকত্ব বিলে দীর্ঘমেয়াদি ক্ষতিগ্রস্ত হতে পারে সিকিম। একই সঙ্গে এই বিল সিকিমের মানুষের স্বার্থে নয়। তাই তিনি জানান, তিনি এবং তার দল হামরো সিকিম পার্টি এই বিলের পুরোপুরি বিরোধিতা করেন। প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে বিধোরীদের প্রবল আপত্তি সত্ত্বেও ৩১১–৮০ ভোটে পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। এই নতুন বিলের আওতায়, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু অনুপ্রবেশকারীদের এ দেশের নাগরিকত্ব প্রদান করা হবে।
ফেসবুক পোস্টে বাইচুং ভুটিয়া বলেন, 'আমরা গভীরভাবে হতাশ এই ক্যাব নিয়ে। নাগাল্যান্ড, মেঘালয় ও অন্যান্য উত্তর–পূর্ব রাজ্যগুলির মতো সিকিমকে এই বিল থেকে বাদ দেওযা হয়নি। আমরা চেয়েছিলাম সিকিমকেও উত্তর–পূর্বের অন্যান্য রাজ্যের মতো বিলে লিখিতভাবে উল্লেখ করা উচিত ছিল। তিনি জানা, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলে উল্লেখ করেছেন যে ধারা ৩৭১–এর অধীনে বিশেষ মর্যাদাভুক্ত রাজ্যগুলিতে এই আইনটির কোনও প্রভাব পড়বে না, তবে আইনী ধারা পৃথক ৩৭১এফ–এর। সেটার কথা বিলে কোথাও উল্লেখ নেই। বাইচুং ভুটিয়া বলেন, 'এই নাগরিকত্ব বিলটি ৩৭১এফ ধারাকে দূরে সরিয়ে রাখার একটি উপায়।’ তিনি এও জানান যে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং রাজ্যের লোকসভার একমাত্র সাংসদ ইন্দ্র হাং সুব্বা এই বিলের পরিধি থেকে সিকিমকে দূরে রাখতে ব্যর্থ হয়েছেন।












Click it and Unblock the Notifications