প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহার প্রয়াণ, শোকস্তব্ধ রাজনৈতিক মহল
প্রাক্তন ডেপুটি স্পিকার তথা ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা কৃপাসিন্ধু সাহা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।
চুঁচুড়ার খড়ুয়াবাজার সংলগ্ন বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কৃপাসিন্ধু সাহা অবিবাহিত ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বর্ণময়। তিনি আটবারের বিধায়ক ছিলেন। হুগলি-চুঁচুড়া পুরসভার দু'বারের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৬৭ ও ১৯৬৯ সালে পরপর দু'বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর, ১৯৭৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি ধনিয়াখালি বিধানসভা কেন্দ্র থেকে টানা বিধায়ক হিসাবে জেতেন। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিধানসভার ডেপুটি স্পিকারের পদেও আসীন হয়েছিলেন।

ফব দলের যুব লিগের সর্বভারতীয় সভাপতি হিসেবেও তিনি কাজ করেছেন। রাজ্যস্তরে দলের কেন্দ্রীয় কমিটিতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
কৃপাসিন্ধু সাহার প্রয়াণের পর শ্রদ্ধা জানান স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত, সিপিআইএম নেতা মনোদীপ ঘোষ, জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় এবং ফরওয়ার্ড ব্লকের রাজ্য চেয়ারম্যান নরেন চ্যাটার্জি। নরেন চ্যাটার্জি বলেন, কৃপাসিন্ধু সাহার মতো সৎ এবং পরিচ্ছন্ন মানসিকতার মানুষ বর্তমান যুগে বিরল। তাঁর মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। দলীয় কর্মীরা তাঁর দেহ ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকায় মুড়িয়ে শেষ শ্রদ্ধা জানান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications