সুইসাইড নোটে দেনার হিসেব লিখে বিয়েবাড়ির প্যান্ডেলে গলায় দড়ি প্রাক্তন কাউন্সিলরের!

সুইসাইড নোটে দেনার হিসাব লিখে আত্মহত্যা করলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর চিরঞ্জীব দাস। গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারি : সুইসাইড নোটে দেনার হিসাব লিখে আত্মহত্যা করলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর চিরঞ্জীব দাস। গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ড এলাকার তীর্থ ক্লাবের সামনে বিয়েবাড়ির প্যান্ডেলে লাগানো বাঁশে ঝুলন্ত অবস্থায়।

১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত শিলিগুড়ি পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ছিলেন চিরঞ্জীববাবু। এই কাউন্সিলর এমনই দেনার দায়ে জড়িয়ে পড়েন যে, তাঁকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। কিন্তু কেন এই দেনা? স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, লটারিরে নেশা থেকেই বিশাল দেনায় জড়িয়ে পড়েন তৃণমূলের প্রাক্তন এই কাউন্সিলর।

সুইসাইড নোটে দেনার হিসেব লিখে বিয়েবাড়ির প্যান্ডেলে গলায় দড়ি প্রাক্তন কাউন্সিলরের!

লটারির টিকিট কাটার নেশা তাঁকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিল বলে মনে করছেন পরিবারের সকলে। এই কারণেই তিনি বহু লোকের কাছে টাকা ধার করেছিলেন। সেই হিসাবই তিনি লিখে রেখে গিয়েছেন সুইসাইড নোটে। কে তাঁর কাছে টাকা পেত, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব রয়েছে ওই কাগজে।

শিলিগুড়ি থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়ছে। পাশাপাশি সুইসাইড নোটটিও উদ্ধার করেছে। তারই ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+