পুরোভোটের আগে ধাক্কা কংগ্রেসের! তৃণমূলে যোগ জলপাইগুড়ির প্রাক্তন কাউন্সিলরের

বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে জোটের বিরোধীতা করে কংগ্রেস ছারলেন জলপাইগুড়ি পুরসভার ৩নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বরুপ মন্ডল। আসন্য পৌরসভার ভেটের আগেই জলপাইগুড়ি শহরের কংগ্রেস শিবিরে বড় ধাক্কা। বাম কর্মীদের হাতে বাম আমলে প্রচুর কংগ্রেস কর্মীরা খুন হয়েছিল সেই বাম কর্মীদের সাথে জোট করে রাজনীতি করা সম্ভব নয়। এই বার্তাকে সামনে রেখে কংগ্রেস ছেড়ে তৃনমুলে যোগ দিলেন কংগ্রেসের নেতা।

তৃণমূলে যোগ জলপাইগুড়ির প্রাক্তন কাউন্সিলরের

সোমবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেস নেতা স্বরুপ মন্ডল। তৃণমুল সুত্রে খবর আসন্য পৌরসভার ভোটে স্বরুপ বাবুকে ৩নং ওয়ার্ডে তৃনামুল পার্থি করে ভোটে লড়বে। স্বরুপ মন্ডল জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর থাকার পাশাপাশি তিনি কংগ্রেস সেবা দলের জেলার চেয়ারম্যান হিসেবেও দীর্ঘ দিন কাজ করেছেন।

স্বরুপ মন্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর সাংবাদিকদের যানান বাম কর্মীদের হাতে একাধিক কংগ্রেস কর্মী খুন হয়েছে পাশাপাশি বাম কর্মীদের অত্যাচারে বহু কংগ্রেস কর্মীরা দীর্ঘদিন ঘড় ছারা হয়েছিল সেই বাম কর্মীদের সাথে আসন্য পুরোভোটে একসাথে রাজনিতি করা সম্ভব নয় বলে জানান স্বরুপ মন্ডল।তার মতে তিনি কংগ্রেস ছেরে তৃনমুলে যোগ দিলেন। জলপাইগুড়ি তৃনমুলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বলেন, স্বরুপ একজন দক্ষ রাজনিতিবিধ। উনি দলে আসায় আমাদের তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। স্বরুপ মন্ডল পাশাপাশি কৃষ্ণ কুমার কল্যাণী জলপাইগুড়ি শহরের সমস্ত কংগ্রেস কর্মীদের প্রতি আবেদন যারা বাম কংগ্রেস এই জোটকে মেনেনিতে পারছেনা তাদের জন্য তৃনমুলের দরজা খোলা আছে সবাইকে স্বাগত জানাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+