এসএসএসি দুর্নীতি মামলায় প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার, তদন্তে নয়া মোড়
এসএসএসি দুর্নীতি মামলায় প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার
এসএসএসির দুর্নীতি মামলায় এবার গ্রেফতার করা হল প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। এসপি সিনহা, কল্যাণময় ভট্টাচার্য, অশোক সাহার পর এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করল সিবিআই। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি, সেদিনই এসএসসির প্রক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা। এই মামলায় গ্রেফতারের তালিকায় নবতম সংযোজন সুবীরেশ ভট্টাচার্য। প্রাক্তন চেয়ারম্যান এসএসসির। অভিযোগ, তাঁর আমলেও এসএসসি-র নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনি তথ্য় গোপন করছিলেন বলে অভিযোগ। তাই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে হেফাজতে নিতে চাইছে সিআইডি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। কারণ তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকার পাহাড়। তারপর সিবিআইয়ের হাতে গ্রেফতার হন এসএসসি নিয়োগ কমিটির শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা। গ্রেফতার করা হয় মধ্যশিক্ষা পর্ষদ কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবার গ্রেফতার করা হল প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে।
গত ২৪ অগাস্ট এসএসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেদিনই ওই বাড়ি সিল করে দেওয়া হয়। সিবিআইয়ের অভিযোগ, তিনি তথ্য গোপন করছিলেন। তাই তাঁকে সরাসরি গ্রেফতার করা হল। তিনি শুধু এসএসসির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন না, ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গ্রেফতার করা হল।
এর আগে তাঁকে তলব করা হলে তিনি বলেন, অন্তত আমার আমলে কোনও দুর্নীতি হয়নি। এখন সেই সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হল। একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়, একাধিকবার তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। শেষমেশ তিনি গোপন করছেন বলে অভিযোগ তুলে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়াক চেষ্টা করবে।
ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে। হেফাজতে নিয়েছে ধৃত কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ অন্যদেরও। সিবিআই সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় এদিন জানিয়েছেন, তিনি শুধু ফাইলে সুই করতেন। বাকি সমস্ত কাজ আধিকারিকরাই করতেন। তাঁদের উপর বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করেই ফেঁসে গিয়েছি। এই পরিস্থিতিতে সদ্য গ্রেফতার হওয়া সুবীরেশ ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।












Click it and Unblock the Notifications