পুজো জেলেই কাটাতে হচ্ছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে, হেফাজতে পেল না সিবিআই

পুজো কারাগারেই কাটাতে হচ্ছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে, ১০ দিনের জেল হেফাজত

সিবিআই ফের হেফাজতে চেয়েছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। উল্টোদিকে জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু আদালত উভয়ের আবেদনই খারিজ করে দিয়েছেন। সোমবার সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে পেশ করার পর আদালত তাঁকে ১০ দিনের জেল হেফাজতে পাঠান। ফলে এবার পুজো তাঁকে কাটাতে হচ্ছে জেলেই।

পুজো কারাগারেই কাটাতে হচ্ছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে, ১৪ দিনের জেল হেফাজত

শুধু সুবীরেশ ভট্টাচার্যকেই নয়, এবার পুজো জেলে কাটাতে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, নিয়োগ কমিটির চেয়ারম্যান এসপি সিনহা-সহ অন্যান্য ধৃতদেরও। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও বন্দিদশায় কাটাতে হবে পুজো। একইভাবে গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকেও জেল হেফাজতে কাটাতে হচ্ছে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো।

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখন পর্যন্ত সর্বশেষ ব্যক্তি হিসেবে গ্রেফতার হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। তারপর তাঁকে সাতদিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছিল। কিন্তু এই সাতদিনে তাঁকে একবারও জেরা করা হয়নি বলে অভিযোগ করেন সুবীরেশের আইনজীবীরা। তার পরিপ্রেক্ষিতে এদিন আরও চারদিনের হেফাজতের সিবিআই আবেদন খারিজ করে দেয় আদালয়। একইসঙ্গে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়। আগামী ১০ দিন তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুরের বিশেষ আদালত।

গত ২০ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় সুবীরেশকে। এরপর ২১ তারিখ আদালত একটি নির্দেশে বলে সুবীরেশকে জেরা করার সময় তাঁর আইনজীবীকে অন্তত এক ঘণ্টার জন্য থাকতে দিতে হবে। কিন্তু সোমবার পর্যন্ত সুবীরেশের আইনজীবীকে ডেকে পাঠানো হয়নি। এরপরই সুবীরেশের আইনজীবীদের পক্ষ থেকে আদালতে অভিযোগ জানানো হয় হেফাজতে রেখেও সিবিআই জেরা করেনি সুবীরেশকে। এরপর এদিন আদালতে সিবিআই জানায়, সুবীরেশ তদন্তে অসহযোগিতা করছে। পাল্টা আইনজীবীরা জানান, জেরাই যদি না করা হয়, তবে অসহযোগিতার প্রশ্ন আসছে কোথা থেকে। এরপরই দু-পক্ষের বক্তব্য শোনাপর আদালত ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

এসএসএসির দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছিল। তার আগে এসপি সিনহা, কল্যাণময় ভট্টাচার্য, অশোক সাহাকে গ্রেফতার করে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিট পেশের দিনেই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল।

এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা। এই মামলায় গ্রেফতারের তালিকায় নবতম সংযোজন সুবীরেশ ভট্টাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। কারণ তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকার পাহাড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+