বাঙালি হিন্দুদের বিলুপ্তি স্রেফ সময়ের অপেক্ষা! প্রাক্তন বিজেপি সভাপতির মন্তব্যে জোর জল্পনা

বাঙালি হিন্দুদের বিলুপ্তি স্রেফ সময়ের অপেক্ষা! প্রাক্তন বিজেপি সভাপতির মন্তব্যে জোর জল্পনা

বাঙালি হিন্দুদের সময় ঘনিয়ে এসেছে। তাঁদের বিলুপ্তি স্রেফ সময়ে অপেক্ষা। এখন বাঙালির বিলুপ্তির কথা ভেবে ভয়ে কেঁপে উঠছি। এমনই মন্তব্য করে বসলেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। রবিবার তিনি ফেসবুকে এমনই এক বিবৃতি পোস্ট করেছেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে।

বিপন্ন বাঙালি, বিপন্ন হিন্দুত্ব

বিপন্ন বাঙালি, বিপন্ন হিন্দুত্ব

বিজেপির প্রাক্তন সভাপতি রবিবার ফেসবুকে পোস্ট করেছেন লকডাউনে রবিবার সকালের কিছু চিন্তা। তিনি লিখেছেন- আমি খুব বিশ্বস্ত সূত্রে খবর পাচ্ছি যুব সম্প্রদায়ের একটা বড় অংশ ইসলামী মৌলবাদের দিকে ঝুঁকছে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গের ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য মোল্লা-তোল্লা তো আছেই। ফলে বিপন্ন বাঙালি, বিপন্ন হিন্দুত্ব।

নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই

নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই

তিনি আরও লেখেন- পশ্চিমবঙ্গে একের পর এক অস্ত্র কারখানা উদ্ধার হচ্ছে। বড় করিমের সমতো সন্ত্রাসবাদী ধরা পড়ছে। তা তো হিন্দুর সমূহ বিপদেরই ইঙ্গিত দেয়। শুধু একটা আশার আলো পশ্চিমবঙ্গে কিছু হিন্দু যুবকের চৈতন্য উদয় হয়েছে। কিন্তু সেখানে তাঁদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই।

বিবেকানন্দ-শ্যামাপ্রসাদের কথা কেউ বলছেন না

বিবেকানন্দ-শ্যামাপ্রসাদের কথা কেউ বলছেন না

তথাগতবাবু লেখেন- একেবারে নেই বললে ভুল হবে। যাঁরা নেতৃত্ব দেবার মতো আছেন, তাঁরা বহুধা বিভক্ত। তাঁদের মধ্যে চিন্তাশক্তির বড় অভাব। বাংলায় বিবেকানন্দ-শ্যামাপ্রসাদের কথা বলে সমর্থন চাওয়ার পরিবর্তে গোমূত্র-গোচনার কথা, হনুমানজির কথা বলে সমর্থন চাওয়া হচ্ছে।

হিন্দুর সর্বনাশ ও বিলুপ্তি নিয়ে চিন্তা

হিন্দুর সর্বনাশ ও বিলুপ্তি নিয়ে চিন্তা

তিনি লেখেন- অপর পক্ষে মাদ্রাসাগোষ্ঠী, দৃঢ়সঙ্ঘবদ্ধ, একমুখী এবং মধ্যপ্রাচ্যের তেলের টাকায় বলীয়ান। তাই এই অলসম লড়াইয়ে কী হবে, তা ভেবে কম্পিত হচ্ছি। বাঙালি হিন্দুর সর্বনাশ ও বিলুপ্তি নিয়ে তাই চিন্তা হচ্ছে। বসে বসে তা দেখা অতি কষ্টের। আমি তাই ওপারের ডাক এসে যাওয়ার অপেক্ষায় বসে আছি।

তথাগত রায়ের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

তথাগত রায়ের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

তথাগত রায়ের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া এসেছে বিস্তর। কেউ শিক্ষিত হিন্দুদের দিকে তির ছুড়েছে। কেউ সামাজিক ও অর্থনৈতিকভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ার কথা জানিয়েছেন। কেউ নেতৃত্বের খোঁজের কথা বলেছেন। অন্ধকার সরিয়ে আলোকময় পৃথিবীর বার্তা দিয়েছেন কেউ কেউ। চৈতন্যের উদয় হোক বলে অনেকেই বাণী আওড়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+