ফের তক্ষক পাচার করে জলপাইগুড়িতে গ্রেফতার দুই
ডুয়ার্স থেকে নেপালে পাচার করার সময় একটি তক্ষক সহ দুই যুবকে গ্রেফতার করলেন জলপাইগুড়ি বেলাকোবারা ফরেস্ট রেঞ্জের আধিকারিক সঞ্জয় দত্ত।
ডুয়ার্স থেকে নেপালে পাচার করার সময় একটি তক্ষক সহ দুই যুবকে গ্রেফতার করলেন জলপাইগুড়ি বেলাকোবারা ফরেস্ট রেঞ্জের আধিকারিক সঞ্জয় দত্ত। সূত্র মারফত খবর পেয়ে জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের ফাটাপুকুর এলাকা থেকে গতকাল গভীর রাতে বনদপ্তরের কর্মীরা দুই যুবককে আটক করে। তল্লাশি চালানোর পর তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার হয়।

ধৃতরা সাংবাদিক সেজে তক্ষকটি পাচার করছিল বলে বনদপ্তর সূত্রে খবর। ধৃতদের কাছ থেকে দুটি প্রেস কার্ড উদ্ধার করেছে বনদপ্তর। ধৃতদের নাম অতুল সরকার( ৩২) জীবন বর্মন (২৩)। এরা দুজনেই আলিপুরদুয়ার জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ধৃতদের জেরা করে বনদপ্তরের কর্মীরা জানতে পেরেছে নেপালে ৫-৬লক্ষ টাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তক্ষকটিকে। বনদপ্তরের অনুমান তক্ষকটি জলদাপাড়ার জঙ্গল থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই দুই যুবকের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ১৯৭২ ধারাতে মামলা করা হয়েছে।












Click it and Unblock the Notifications