ক্ষুধার্থ হনুমানদের নিজ হাতে খাইয়ে দিচ্ছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়
ক্ষুধার্থ হনুমানদের নিজ হাতে খাইয়ে দিচ্ছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়
বনের বন্য হনুমানরা ক্ষুদার তাড়নায় হাজির বনমন্ত্রীর কাছে । পরম মমতায় শাবক ও মা হনুমানদের নিজের হাতে পরম স্নেহে খাবার তুলে দেন মন্ত্রী। সোমবার বিকাল বনমন্ত্রী রাজীব ব্যানার্জির নিজের বিধানসভা এলাকায় ডোমজুড়ে দুস্থদের বিতরণ করার জন্য খাবারের প্যাকেট তৈরি করছিলেন ঠিক সেই সময় হঠাৎই বেশ কয়েকটি হনুমান তাদের শাবকদের নিয়ে সেখানে হাজির হয়।

অবাক করা বিষয় তারা কোনরকম উৎপাত করা বা খাবার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। তারা মন্ত্রীর কাপড় টেনে খাবারের দিকে তার দৃষ্টি আকর্ষণ করতে চায়। ব্যাপারটি অনুধাবন করে সঙ্গে সঙ্গে তাদের খাবার দেন এবং পরম মমতায় শাবকদের খাইয়ে দেন। এরপর তারা বিদায় নেয়। মন্ত্রী জানিয়েছেন এবার থেকে প্রতিদিনই তাদের জন্য ব্যবস্থা করা থাকবে খাবারের।












Click it and Unblock the Notifications