বন দফতরের উদ্যোগে র্যাপিড রেসপন্স ফোর্সের নামে গাড়ি উদ্বোধন
বন দফতরের উদ্যোগে র্যাপিড রেসপন্স ফোর্সের নামে তিনটে গাড়ির শুভ যাত্রা শুরু হল সল্টলেকের বন ভবনের সামনে থেকে।
বন দফতরের উদ্যোগে র্যাপিড রেসপন্স ফোর্সের নামে তিনটে গাড়ির শুভ যাত্রা শুরু হল সল্টলেকের বন ভবনের সামনে থেকে। এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসু সহ দফতরের আধিকারিকরা।

বন দফতরের উদ্যেগে মন্ত্রী ব্রাত্য বসু ও সুজিত বসুর হাত দিয়ে উদ্বোধন করা হল তিনটি গাড়ির। যার নাম র্যাপিড রেসপন্স ফোর্স। এই গাড়িগুলি মূলত খড়্গপুর, সুকনা ও বিষ্ণুপুর এই এলাকাতে টহল দেবে। সূত্রের খবর, এই এলাকা থেকে মূলত নানা ধরনের বন্যপ্রাণ পাচার হয়। সেই কারণে এই এলাকায় গাড়িগুলি নজরদারি চালাবে।
এছাড়াও এই এলাকায় লোকালয়ের মধ্যে কোনো বন্যপ্রাণ ঢুকে গেলে যাতে অতি দ্রুত তাদের লোকালয়ের থেকে বের করা যায় সেই কাজ ও করবে এই গাড়ি ।৩৯ লাখ টাকা খরচা করে এই গাড়িগুলো আনা হয়।












Click it and Unblock the Notifications