শিকারির শিকার রয়্যাল বেঙ্গল টাইগার! ‘বাঘ-বন্দি খেলা’য় দায় কি এড়াতে পারে বনদফতর

লালগড়ের জঙ্গলে বাঘবন্দির খেলা শেষ হল। শেষপর্যন্ত খুন হতে হল রয়্যাল বেঙ্গল টাইগারকে। বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠে পড়াই স্বাভাবিক। তা উঠেও পড়েছে।

লালগড়ের জঙ্গলে বাঘবন্দির খেলা শেষ হল। শেষপর্যন্ত খুন হতে হল রয়্যাল বেঙ্গল টাইগারকে। বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠে পড়াই স্বাভাবিক। তা উঠেও পড়েছে। শিকারির লোভকে দায়ী করা হলেও, বন দফতরের আধিকারিক-কর্মীরা কি দায় এড়াতে পারেন?

শিকারির শিকার রয়্যাল বেঙ্গল টাইগার! ‘বাঘ-বন্দি খেলা’য় দায় কি এড়াতে পারে বনদফতর

দেড় মাসেরও বেশি সময় ধরে বাঘবন্দি খেলা চলছে। এই দেড় মাসের মধ্যে একটিবার ছাড়া বাঘবন্দি করার মতো পরিস্থিতিও তৈরি করতে পারেনি বন দফতর। তখনই বাধ্য হয়ে আদিবাসী শিকারিদের কাছে অনুরোধ করেছিলেন জঙ্গলে না যেতে। প্রথমত তাদের জীবনরক্ষা, দ্বিতীয়ত বাঘটিকে সন্তর্পণে নিরাপদ জঙ্গলে পৌঁছে দেওয়া অর্থাৎ বাঘ-সংরক্ষণ, উদ্দেশ্য ছিল বনাধিকারিকদের।

শুক্রবার লালগড়ের জঙ্গল থেকে বাঘের বল্লম-বিদ্ধ দেহ উদ্ধার করে বনদফতরের কর্মীরা। আর এদিন সকালেই দুজনকে আহত করে বাঘটি। ওই দুই ব্যক্তি যে জায়গায় আহত হয়েছিলেন, সেই জায়গা থেকে ১০০ মিটার দূরে বাঘটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই অবস্থায় একটা কথা স্পষ্ট বন আধিকারিকদের নিষেধ সত্ত্বেও শিকারিরা বনে যাচ্ছিলেন অবাধে।

শিকারির শিকার রয়্যাল বেঙ্গল টাইগার! ‘বাঘ-বন্দি খেলা’য় দায় কি এড়াতে পারে বনদফতর

তাহলে কেন বন দফতরের তরফে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হল না? দেড়মাস পর পশ্চিম মেদিনীপুরের বাগঘড়ার জঙ্গলেই মিলল বাঘ। কেনই বা এতদিন তাঁর কোনও সন্ধান করতে পারল না বন দফতর? বন দফতর বাঘটির দেখা না পেলেও শিকারিরা কী করে একাধিকবার তার দেখা পেয়ে গেল?

এর আগেও একবার শিকারিরা বাঘের মুখে পড়েছিলেন। তারপর শুক্রবার বাঘটির সঙ্গে ফের মুখোমুখি হয় আদিবাসী শিকারিরা। দুই আদিবাসী যুবক আহত হন বাঘের হামলায়। এলাকাবাসীর দাবি, আত্মরক্ষার জন্য বাঘটিকে মেরে ফেলা হয়েছে। তাঁরা এ জন্য বন দফতরের গাফিলতিকেই দায়ী করছেন। পশুপ্রেমীরাও বন দফতরের দিকে আঙুল তুলেছে।

শিকারির শিকার রয়্যাল বেঙ্গল টাইগার! ‘বাঘ-বন্দি খেলা’য় দায় কি এড়াতে পারে বনদফতর

যদিও বন দফতরের আধিকারিকদের সাফ জবাব, আমাদের কিছুই করার ছিল না। আমার সমস্তরকম চেষ্টা করেছিলাম। মানুষের কাছে করজোড় আবেদন করেছিলাম, জঙ্গলে না যেতে। শিকারিদের জানানো হয়েছিল, লোভ সংবরণ করে বাঘটিকে নিরাপদ অঞ্চলে ফিরিয়ে দিতে সাহায্য করতে। তবু একটা কথা উঠছে, আদিবাসী সমাজে শিকার উৎসব পালনের রেওয়াজ রয়েছে। বছরের এই সময়টায় তারা দল বেঁধে জঙ্গলে যায় শিকার করতে। এবার কি তবে সেই আদিবাসী ঐতিহ্যের বলি হল রয়্যাল বেঙ্গল টাইগার!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+