West Bengal Weather Update: সপ্তাহ শেষে আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত! হবে বৃষ্টি সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও

West Bengal Weather Update: নভেম্বরের শেষ বেলায় আবহাওয়ায় বড় বদল! বঙ্গ জুড়ে খেল দেখাচ্ছে শীত। সকাল হলেই একাধিক জেলা ঢাকা পড়ছে কুয়াশার চাদরে। তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। গায়ে উঠেছে গরম জামা। আর এর মধ্যেই ফের একবার বৃষ্টির পূর্বাভাস বাংলায়।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। এমনকি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে (West Bengal Weather Update) জানানো হয়েছে।

West Bengal Weather Update

West Bengal Weather Update: প্রবল সাইক্লোনের আকার নিয়েছে

গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যা ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে প্রবল সাইক্লোনের আকার নিয়েছে। যার ফলে তামিলনাড়ু, পুদুচেরি সহ একাধিক জায়গায় এই ঝড়ের প্রভাব পড়বে। ইতিমধ্যে এই সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনের প্রভাব বাংলায় সরাসরি প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বঙ্গে বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস।

West Bengal Weather Update: আবহাওয়ার বড় বদল আসতে পারে

সেই মতো শনিবার থেকেই আবহাওয়ার বড় বদল আসতে পারে বলে ইঙ্গিত। বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায়। এমনকি রবিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এমনকি কলকাতাতেও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাস।

West Bengal Weather Update:

এই অবস্থায় আগামী কয়েকদিন শীতের আমেজ কিছুটা হলেও বাঁধা পেতে পারে বলেই আশঙ্কা। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। একেবারে মেঘমুক্ত আকাশ, ঝলমলে পরিবেশ থাকবে বলেই পূর্বাভাস। তাহলে কি ডিসেম্বরের শুরু থেকেই জাঁকিয়ে ঠান্ডা? হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমি জেলাগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় সকাল থেকে কুয়াশাছন্ন থাকতে পারে।

West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরে আবহাওয়া?

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হু হু করে কমছে। দেখা যাচ্ছে কুয়াশার দাপট (West Bengal Weather Update) । এরমধ্যে কয়েকটি জেলায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। শুধু তাই নয়, পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। একেবারেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+