Weather Update: বেলা বাড়ার সঙ্গেই বাড়ছে রোদের তেজ! বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

ফেব্রুয়ারি মাস এখনও শেষ হয়নি। আর তার আগেই ক্রমশ বদলে যাচ্ছে আবহাওয়া। হু হু করে ক্রমশ বাড়ছে উষ্ণতার পারদ। ফেব্রুয়ারি শেষেই যদি এমন অবস্থা তাহলে আগামিদিনে পরিস্থিতি নিয়ে চিন্তিত আবহাওয়াববিদরা।

WeatherUpdate: হু হু করে বাড়ছে গরম! সকালের দিকে একটু স্বস্তি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে পরিস্থিতি। একেবারে গলদঘর্ম (Temperature Today) অবস্থা হচ্ছে রাজ্যবাসীর। যেখানে গত কয়েকদিন আগেও ঠান্ডাতে কাঁপছিল মানুষ। সেখানে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফ্যান চালাচ্ছেন মানুষ।

আর এর মধ্যেই আবহাওয়াবিদদের আশঙ্কা, যেভাবে গরম বাড়ছে তাতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ৩০-এর কাছাকাছি থাকবে।

 আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা

যদিও এর মধ্যেই বৃষ্টির আশা কিছুটা হলেও একটা স্বস্তির বার্তা দিচ্ছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের মানুষের জন্যে এখনও স্বস্তির খবর নেই। অর্থাৎ আগামী ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আকাশ কিছুটা হলেও মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।

 তাপমাত্রা আরও বাড়তে পারে

তাপমাত্রা আরও বাড়তে পারে

অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘন্টা শহরের পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকবে। এই অবস্থায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে অনুমান। যদিও প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ পশ্চিমের বাতাসের সঙ্গেই এই জলীয় বাষ্প ব্যাপক ভাবে ঢুকছে। আর এর জেরেই সকালের দিকের তাপমাত্রা কিছুটা কম থাকছে। আর সুন্দর একটা হাওয়া বইছে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু বেলা গড়াতেই ফিরছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে।

কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে।

পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। কলকাতা ও আশপাশের এলাকায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিকে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা ৫০ শতাংশের কাছাকাছি থাকবে। অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে ৬৭ শতাংশে দাঁড়াবে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

তবে কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমন উত্তাপ বাড়ছে তেমনই পরিস্থিতি বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+