West Bengal Weather Update: ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সঙ্গে রয়েছে বৃষ্টির বড় আভাসও
West Bengal Weather Update: গত কয়েকদিন লাগাতার গরমে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনকী কয়েকটি জেলায় ইতিমধ্যে তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়। গরমে একেবারে নাজেহাল সাধারণ মানুষ। এর মধ্যেই স্বস্তির খবর শোনাল আলিপুর হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় বাংলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।
বিশেষ করে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Rainfall Alert) র পরিমান বাড়বে বলেও জানানো হয়েছে। ফলে কিছুটা হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা। এক নজরে জেনে নিন কেমন থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
চৈত্রে একেবারে হাঁসফাঁস অবস্থা। পশ্চিমের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। একেবারে গলদঘর্ম অবস্থা। এই অবস্থায় স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকী দক্ষিণবঙ্গের একাধিক ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বৃষ্টি হতে পারে। এমনকী বর্ধমান, বাঁকুড়াতেও বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
অন্যদিকে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে। আর সেই সময় উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় ঝড় এবং বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
West Bengal Weather Update: কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আরও একটি ঘুনাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার ফলেই বাংলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। এমনকী কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। এর ফলে এক ধাক্কায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমবে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। \
West Bengal Weather Update: উত্তরে শুষ্ক আবহাওয়া
আগামী ৪/৫ দিন উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী উত্তরের একাধিক জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। এমনকী কয়েকটি জেলায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে অস্বস্তিকর একটা পরিস্থিতি উত্তরের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা বজায় থাকবে।












Click it and Unblock the Notifications