West Bengal Weather Update: ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া! রইল বৃষ্টির পূর্বাভাস
West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা দিল আলিপুর হাওয়া অফিস। ফের বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহেরও সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থায় আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝাড়গ্রাম ও পুরুলিয়ার পাশাপাশি আরও কয়েকটি জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে (West Bengal Weather Update) পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস।

- West Bengal Weather Update: থাকছে বজ্রপাতের আশঙ্কা
পাশাপাশি বজ্রপাতের আশঙ্কার (West Bengal Weather Update) কথাও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবারই মালদহে বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরপরে এই সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কলকাতার আকাশ মেঘলা থাকলেও পরিস্থিতির বদল হবে না। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা তেমনটা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ফলে গরম আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
- West Bengal Weather Update: বিক্ষিপ্ত বৃষ্টি হবে একাধিক জেলায়
ঝাড়গ্রাম ও পুরুলিয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের (West Bengal Weather Update) তরফে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ২৪ ঘণ্টায় এই পরিস্থিতি তৈরি হবে। আর তা বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। অস্বস্তিকর অবস্থা বজায় থাকলেও সোমবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে বলে জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
- West Bengal Weather Update: সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহেরও
বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনি ও রবিবার চার জেলায় তাপপ্রবাহের অশনি সঙ্কেত আলিপুর হাওয়া অফিসের। ক্রমশ গরম শুষ্ক আবহাওয়া থাকবে (West Bengal Weather Update) বলে জানানো হয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। এমনকি পশ্চিমের জেলাগুলির কয়েকটি জায়গায় তাপমাত্রা ফের একবার ৪০ ডিগ্রি পের হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।












Click it and Unblock the Notifications