West Bengal Weather Forecast: বাংলার আবহাওয়া বদলে যাচ্ছে? না হলে ভরা বসন্তে আরও বৃষ্টি? রইল বড় আপডেট
West Bengal Weather Forecast: বসন্তে হঠাত বৃষ্টিতে এক ধাক্কায় বেশ কিছু কমল সর্বনিম্ন তাপমাত্রা। সকালের দিকে গায়ে লাগছে ঠান্ডা হাওয়া। মাঝে ফ্যান চালাতে হলেও তা বন্ধ করে দিতে হচ্ছে। তবে নতুন করে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে বৃষ্টি কি চলবে? আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্ত রয়েছে।
আর সেই কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে। আর তার জেরেই এই বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় এমন অবস্থাই থাকবে বলে পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে বলে আশা। এক নজরে রইল বাংলার আবহাওয়ার আপডেট (West Bengal Weather Forecast) -

West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ শনিবার গাঙ্গেয় বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। শুধু আজ শনিবার নয়, আগামী কাল রবিবারও এই পরিস্থিতি বজায় থাকবে বলেও পূর্বাভাস।
West Bengal Weather Forecast: কলকাতায় বৃষ্টি হবে?
সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে পরিস্থিতি। আজ শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং হাওড়াতেও। বিকেলের দিকে পরিস্থিতি বদল হতে পারে বলেও ইঙ্গিত। এমনকী আগামীকাল রবিবারও হালকা বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
West Bengal Weather Forecast: বৃষ্টি হবে উত্তরবঙ্গেও
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং মালদহের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সন্ধ্যার পর বিক্ষিপ্ত ভাবে এই সমস্ত এলাকায় এই বৃষ্টি হতে পারে।
অন্যদিকে দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পং জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দার্জিলিংয়ের উপরিভাগে তুষারপাতের সম্ভাবনার কথাও পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী সোমবার থেকে এই পরিস্থিতির উন্নতি হবে। তেমন ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications