রাজ্য থেকে বর্ষা বিদায় চলছে, রয়েছে ঘূর্ণাবর্তও! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

রাজ্য থেকে বর্ষা বিদায় চলছে, রয়েছে ঘূর্ণাবর্তও! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। আগামী দুদিনের মধ্যে রাজ্যের সর্বত্রই বর্ষা বিদায় সম্পন্ন হবে। আপাতত রাজ্য জুড়েই শুকনো আবহাওয়া। অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা নেমেছে। রাজ্যে ঘূর্ণিঝড়ের কোনও সতর্কবার্তা না থাকলেও, ২০ অক্টোবর নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এর শক্তি সম্পর্কে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কোথাও ভারী কিংবা হাল্কা কোনও রকমের বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে সহকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মঙ্গলবার নাগাদ রাজ্যের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকায় পরিষ্কার আকাশ। সর্বোচ্চ ও সর্মনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

২ দিনের মধ্যেই সম্পূর্ণরূপে বর্ষার বিদায়

২ দিনের মধ্যেই সম্পূর্ণরূপে বর্ষার বিদায়

শনিবার সমগ্র উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা থেকেও বর্ষা বিদায় নিয়েছে। আগামী দুদিনের মধ্যে পুরো রাজ্য থেকেই বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দেশের উত্তর-পশ্চিমের বিস্তীর্ণ অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। অন্যদিকে বিদর্ভ, ছত্তিশগড়, মহারাষ্ট্রের একটি অংশ, ঝাড়খণ্ড, ওড়িশার কিছু অংশ থেকেও আগামী দুদিনের মধ্যে বর্ষা বিদায় নেবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৩
বহরমপুর ২৪
বাঁকুড়া ২১
বর্ধমান ২২
কোচবিহার ২০.৭
দার্জিলিং ১২.৫
দিঘা ২৪.৮
কলকাতা ২৫.২
দমদম ২৫.২
কৃষ্ণনগর ২৪
মালদহ ২৪.২
মেদিনীপুর ২৪.৫
শিলিগুড়ি ২২.৯
শ্রীনিকেতন ২২.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৪)
বহরমপুর (৩২.২)
বাঁকুড়া (৩১.৯)
বর্ধমান (৩১.৮)
কোচবিহার (৩২.৩)
দার্জিলিং (২১.৪)
দিঘা (৩৩.৪)
কলকাতা (৩৩.৬)
দমদম (৩৩.২)
কৃষ্ণনগর (৩২.২)
মালদহ (৩২.৫)
মেদিনীপুর (৩২.৭)
শিলিগুড়ি (৩৪.১)
শ্রীনিকেতন (৩১.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+