West Bengal Weather Update: সপ্তাহ শেষে প্রবল দুর্যোগের পূর্বাভাস! আছড়ে পড়বে ঝড়, রইল সেই বড় পূর্বাভাস

West Bengal Weather Update: আজ শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। একটি নিম্নচাপ অক্ষরেখা বাংলা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে বলে পূর্বাভাস। একই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা যেটি ছত্রিশগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে।

যার ফলে বাংলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। এক নজরে জেনে নিন আজ শনিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা

আজ শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal Weather Update) । বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। রবিবার ও সোমবারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

গত কয়েকদিনে হালকা আবার কখনও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। যার ফলে এক ধাক্কায় কিছুটা হলেও তাপমাত্রা কমেছে। তবে এই পরিস্থিতি কাটলেই আবার রোদ উঠবে এবং তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। এমনকী মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ হলেই তাপমাত্রা হু হু করে বাড়বে বলেও জানানো হয়েছে। সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস।

West Bengal Weather Update: কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস

কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের (West Bengal Weather Update) তরফে।

West Bengal Weather Update: উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

আজ শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাসn (West Bengal Weather Update) । একই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলেও জানানো হয়েছে। উপরের দিকে তিন জেলা এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবারে উপরের দিকের ৫ জেলায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদুসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।

আগামী সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বুধবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+