মাত্র ২০০ টাকা চুরির অপবাদে মাথার চুল কেটে নেওয়া হল কিশোরীর
মাত্র ২০০ টাকা চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে নেওয়া হল এক কিশোরীর। এই তালিবানি শাসনের ঘটনা খাস কলকাতার উপকণ্ঠে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর আমতলায়।
দক্ষিণ ২৪ পরগনা, ১১ নভেম্বর : মাত্র ২০০ টাকা চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে নেওয়া হল এক কিশোরীর। এই তালিবানি শাসনের ঘটনা খাস কলকাতার উপকণ্ঠে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর আমতলায়। তাকে শারীরিক নিগ্রহও করা হয় বলে অভিযোগ।
ঘটনার সূত্রপাত গত রবিবার। শাড়িতে জরি বসানোর জন্য খয়রুল মোল্লা নামে স্থানীয় এক যুবক ডেকে নিয়ে যায় কিশোরীটিকে। সোমবার সকালে কিশোরীর বাড়িতে এসে খায়রুল দাবি করে, তার বাড়ি থেকে ২০০ টাকা চুরি করেছে ওই কিশোরী। চোর অপবাদ দিয়ে নির্যাতিতাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায় খয়রুল। তারপর গাছে বেঁধে তার উপর চলে নির্যাতন। প্রথমে মারধর।

তারপর চুল কেটে নেওয়া। খায়রুল ও তার পরিবারের দুই মহিলা সদস্য কিশোরীটির উপর অমানুষিক অত্যাচার চালায় বলে অভিযোগ। এই নির্মম ঘটনার পরও কিশোরীর পরিবারকে থানায় অভিযোগ জানাতে দেওয়া হয়নি। এলাকায় সালিশি সভা বসিয়ে কুড়ি হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নিতে বলা হয়।
নির্যাতিতার বাবা রহিম আলি মণ্ডল বলেন, আমরা সুবিচার চাই। শুক্রবার সেই লক্ষ্যেই ক্যানিং থানায় ওই যুবক ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কিশোরীটির পরিবার। গ্রামের মানুষেরাও নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications