বাংলায় প্রথম জেলা পরিষদ দখলের পথে বিজেপি! সোমবার বড় দলবদলের সম্ভাবনা
রাজ্যে প্রথমবার বড় জেলা পরিষদ দখলের পথে বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখল করতে চলেছে তারা।
রাজ্যে প্রথমবার জেলা পরিষদ দখলের পথে বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখল করতে চলেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন, দক্ষিণ দিনজপুরের প্রাক্তন তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র। তাঁর সঙ্গে দিল্লি গিয়েছেন জেলা পরিষদের ১৮ জনের মধ্যে ১৪ জন সদস্য। সোমবার তাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক বিপ্লব মিত্রের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শনিবার তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রে হারের পর সেখানকার প্রার্থী অর্পিতা ঘোষকে দক্ষিণ দিনাজপুরের সভাপতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপসারিত হন বিপ্লব মিত্র। এরপরেই তিনি বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, যেসব নেতারা বিপ্লব মিত্রের সঙ্গে গিয়েছেন, তাঁদের মধ্যে নেই, সহ সভাধিপতি ললিতা টিগ্গা, শিক্ষা কর্মাধ্যক্ষ প্রবীর রায়, বিশ্বনাথ পাহান, শ্যামল
সাহা।












Click it and Unblock the Notifications