তৃণমূলের শক্তি বাড়ল একুশের আগে, ‘ফুডম্যানে’র যোগদানে বাবুলের গড়ে চ্যালেঞ্জ বিজেপিকে

তৃণমূল কংগ্রেস শক্তি বাড়িয়েই চলেছে ২০২১-এ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে। এবার বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

তৃণমূল কংগ্রেস শক্তি বাড়িয়েই চলেছে ২০২১-এ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে। এবার বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যিনি গরিবের 'ফুডম্যান' বলে বিশেষ পরিচিত সেই চন্দ্রশেখর কুণ্ডুকে যোগদান করিয়ে আসন্ন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল আসানসোল বিজেপিকে।

মমতা বন্দ্যেোপাধ্যায়ের আদর্শ মেনে

মমতা বন্দ্যেোপাধ্যায়ের আদর্শ মেনে

বাবুল সুপ্রিয়র গড়ের চন্দ্রশেখর কুণ্ডু এবার মমতা বন্দ্যেোপাধ্যায়ের আদর্শ মেনে পথ চলবেন। সেই লক্ষ্যেই তিনি তৃণমূল ভবনে এসে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল পতাকা তুলে নিলেন। এরই সঙ্গে শপথ নেন যেভাবে এতদিন আর্তের পাশে দাঁড়িয়েছেন, সেভাবেই এবার তৃণমূলের পতাকা হাতে তিনি মানুষের পাশে থাকবেন।

রাজ্যের মানুষের কাছে অতি পরিচিত মুখ 'ফুডম্যান'

রাজ্যের মানুষের কাছে অতি পরিচিত মুখ 'ফুডম্যান'

সোশ্যাল মিডিয়ায় চন্দ্রশেখরের পরিচিতি ফুডম্যান হিসেবে। রাজ্যের মানুষের কাছে অতি পরিচিত মুখ তিনি। দীর্ঘদিন ধরেই তিনি দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া বিভিন্ন আর্তের সেবায় নিরলস পরিশ্রম করে চলেছেন। অভাবী ও ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেন তিনি। আবার গরিব ও অসহায় শিশুদের পড়াশোনা ব্যবস্থাও করেন।

তৃণমূলের পতাকার তলায় আসানসোলের 'ফুডম্যান'

তৃণমূলের পতাকার তলায় আসানসোলের 'ফুডম্যান'

এখন তিনি গরিব শিশুদের জন্য স্কুল তৈরি করেছেন। সেবা ধর্ম নিয়ে তিনি সমস্ত শ্রেণির সমস্ত ধর্ম-বর্ণের মানুষের কাছে পৌঁছে যান। বাদ নেই যৌনকর্মী-সহ প্রান্তিক পেশার মানুষজনও। রাজনৈতিক মহল মনে করছে, এমন একজন মানুষ তৃণমূলের পতাকা তলায় আসায় পার্টি লাভবান হবে অনেকটাই।

বাংলার মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূলের লক্ষ্য

বাংলার মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূলের লক্ষ্য

আসানসোলের বিশিষ্ট সমাজসেবী তিনি। তাঁকে দলে নিয়ে তৃণমূল বেশ খানিক সুবিধা পাবে। শুধু আসানসোল বা দুই বর্ধমানেই নয়, অন্য জেলাতেও তাঁকে কাজে লাগাবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল এমন ধরনের সমাজবন্ধুদের আরও চায়। তাঁদের সহযোগিতায় বাংলার মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূলের লক্ষ্য হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+