বাম জমানায় রেশনে অনেক ফাঁক ছিল! রেশন নিয়ে গুরুত্বপূর্ণ নানা কথা জ্যোতিপ্রিয় মল্লিকের
বাম জমানায় রেশনে অনেক ফাঁক ছিল! রেশন নিয়ে গুরুত্বপূর্ণ নানা কথা জ্যোতিপ্রিয়র
বাম জমানায় রেশনে অনেক ফাঁকফোকর ছিল। এমনটাই অভিযোগ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। খাদ্যমন্ত্রী বলেছেন, এবার থেকে স্বচ্ছতা রাখতে সপ্তাহে রেশন দেওয়া হবে না। রাজ্যে রেশন কার্ড সংশোধনের সঙ্গে সিএএ-এর কোনও যোগ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।

১ কোটি ৫৬ লক্ষ জাল রেশন কার্ড
তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যে ১ কোটি ৫৬ লক্ষ জাল রেশন কার্ড ধরা হয়েছিল। এমনটাই দাবি করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাম আমলে রেশনে অনেক ফাঁকফোকর ছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

খাবার পৌঁছক ঠিক জায়গায়
বর্ধমানে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, রেশন কার্ডের এই ফাঁকফোকর তারা বন্ধ করতে চান। সরকার চায় খাবার সঠিক জায়গায় পৌঁছে যাক। যাঁরা গরিব, তাঁদের কাছে খাবার পৌঁছে যাক।

রেশন কার্ড সংশোধন
জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, সব মিলিয়ে রাজ্যে প্রায় ৫০ লক্ষ লোক কার্ড সংশোধন করতে দিয়েছেন। ফর্ম ফাইভ-এ-র মাধ্যমে এই আবেদন করা হয়েছে। ফর্ম তিন অর্থাৎ নতুন কার্ড চেয়েছেন প্রায় ১১ লক্ষ আবেদনকারী। খাদ্যমন্ত্রী বলেছেন, এই ১১ লক্ষের সঙ্গে তিন গুন করতে হবে মোট সংখ্যা পেতে গেলে। আর ২০ লক্ষ আবেদন এসেছে রেশন নেব না কার্ড চাই।

'সপ্তাহে রেশন নয়'
খাদ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে আর সপ্তাহে রেশন নয়। এপ্রসঙ্গে তিনি বলেন, ২ টাকা কেজি চাল। দশ টাকা দিয়ে মাসে একবার নিয়ে যান। ফলে সবার কাছেই স্বচ্ছতা থাকবে বলেও মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী। সপ্তাহে ২ দিন, সোম ও মঙ্গল বাদ দিয়ে রেশন দোকান খোলা রাখতে হবে যে কোনও সময় মানুষ তা তুলতে পারবেন। রবিবার দিন দুবেলা রেশন দোকান খুলতে হবে।












Click it and Unblock the Notifications