করোনা লকডাউনের মাঝে ইন্দো-বাংলাদেশ সীমান্তে খাবার বিলি
করোনা লকডাউনের মাঝে ইন্দো-বাংলাদেশ সীমান্তে খাবার বিলি
ভারত-বাংলাদেশ সীমান্তে নদিয়ার দত্তফুলিয়ার শ্রীরামপুর, হাবাসপুর ও ঝোড়পাড়া চেকপোস্ট প্রায় পাঁচ শতাধিক পরিবারের হাতে দৈনিক রেশন চাল, ডাল, সোয়াবিন, তেল, আলু, চিড়ে, ময়দা, গুড় সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিল জাগরণ। লকডাউনের জেরে জিরো পয়েন্ট এলাকার সাধারণ মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। এমনিতেই নিজের ইচ্ছে খুশি চলাফেরা করতে পারেন না তাঁরা। লকডাউনের কারণে সেই কড়াকড়ি আরো বেড়েছে।

স্বাভাবিকভাবেই এই অতিমারির সময়ে বাংলাদেশ সীমান্তের এইসব গ্রামের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। এই কঠিন সময়ে তাদের পাশে এসে দাঁড়ালো জাগরন। এই সংগঠনের ত্রাণ পেয়ে খুশি তারা।
ভারত-বাংলাদেশের এই জিরো পয়েন্টে খাদ্য সামগ্রী বিতরণে হাজির ছিলেন রানাঘাট ২নং ব্লকের বিডিও খোকন বর্মন। জাগরন এর আগে লকডাউন পর্যায়ে রাণাঘাট ২নং ব্লকের ৭০টা গ্রামের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলেছে এবং প্রায় ৮০০০ এর বেশি পরিবারের হাতে খাবার তুলে দিয়েছে। সংস্থার সভাপতি আশিষ কুমার বিশ্বাস বলেন, রাজ্য বা কেন্দ্র সরকারের একটু সহযোগিতা পেলে নদীয়া জেলা জুড়ে কোনো অসহায় মানুষকে কষ্টে থাকতে দেবেন না। জাগরনের সদস্য রা প্রস্তুত ভারতমায়ের সেবায়।সাথে ধন্যবাদ জানিয়েছেন বিডিও, এসডিও পুলিশ প্রসাশন এবং বিএসএফ এর সকলকে।












Click it and Unblock the Notifications