মন্ত্রী সুজিত বোসের উদ্যোগ দিনমজুর, রিক্সাওয়ালাদের খাদ্য সামগ্রী বিতরণ
দমকল মন্ত্রী সুজিত বোস এর উদ্যোগে আজ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বিধাননগর বিধানসভার বিভিন্ন ওয়ার্ড ও দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন এলাকার দিনমজুর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা ও দরিদ্র মানুষ যাঁদের লকডাউন এর জন্য জীবন ও জীবিকা নির্বাহে সমস্যা দেখা দিয়েছে তাঁদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর উপাদান তুলে দেওয়া শুরু হল।

প্রথম পর্যায়ে এক হাজার জনকে এই পরিষেবা দেওয়া হবে। বিধাননগর বিধানসভার বিভিন্ন ওয়ার্ড ও দক্ষিণ দমদম পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের ৫ হাজার মানুষ উপকৃত হবেন যাঁরা লকডাউনের জন্য সমস্যায় পড়েছেন। ৩৫ টি গাড়িতে করে খাদ্য সামগ্রী পৌচ্ছে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications