বনধ বানচাল করতে রাতে অফিসেই থাকার নির্দেশিকা রাজ্য সরকারের
কলকাতা, ১ সেপ্টেম্বর : ফের একটা বনধ ও ফের একবার সরকারি নির্দেশিকা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বনধের দিন অফিসে না এলে বেতন কাটা যাবে। একইসঙ্গে সার্ভিস ব্রেকও হবে বলে জানিয়েছে সরকার। [আগামিকাল অফিসে না গেলেই একদিনের বেতন 'ঘ্যাচাং ফু']
এদিন অর্থাৎ মঙ্গলবার একেবারে নির্দেশিকা দিয়ে সরকারি অফিসারদের জানানো হল বামেদের সাধারণ ধর্মঘটে অফিস সচল রাখার নির্দেশের কথা। একইসঙ্গে জানানো হয়েছে, প্রয়োজন মনে করলে সরকারি আধিকারিকরা এদিন রাতে অফিসেই থাকতে পারবেন। তবে যেকোনও মূল্যেই কাজের জায়গা আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক রাখতে হবে।

বামেরা বা অন্যদলগুলি তৃণমূল সরকারে আসার পরে বেশ কয়েকটি বনধ ডেকেছে। কাজে না এলে মাইনে কাটা যাবে, কর্মজীবন থেকে একটি দিন কাটা যাবে, এসব বলে প্রতিবারই সরকারি নির্দেশিকা জারি হয়েছে।
তবে নির্দেশিকা দিয়ে সরকারি আধিকারিকদের প্রয়োজনে অফিসে থাকার কথা জানানোর ঘটনা এই প্রথম ঘটল। অন্যদিকে সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধে তোপ দেগেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। নির্দেশিকা ছুঁড়ে ফেলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সরকারি কর্মচারিদের উদ্দেশে সূর্যবাবু খোঁচা, যাঁরা টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কৃষকের আত্মহত্যা, বামেদের মিছিলের উপর লাঠিচার্জের মত ঘটনাকে সমর্থন করেন তাঁরা বনধের বিরোধিতা করুন। আর যদি এই সমস্ত ঘটনার প্রতিবাদ করতে হয় তাহলে আগামিকাল বনধ সফল করুন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications