জারি সরকারি বিজ্ঞপ্তি : আগামিকাল অফিসে না গেলেই একদিনের বেতন 'ঘ্যাচাং ফু'
কলকাতা, ২৯ এপ্রিল : ফের বনধ এবং ফের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তা প্রতিরোধের সরকারি চেষ্টা। আর তা করতেই জারি হল বিজ্ঞপ্তি।
আগামিকাল দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের নতুন 'রোড ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি বিল' বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে সিটু, আইএনটিইউসি সহ বেশ কয়েকটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। সেই ধর্মঘটকে বামফ্রন্টের তরফে সমর্থন জানানো হয়েছে। অন্যদিকে বিজেপিও আলাদা করে রাজ্যে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে। ফলে সবমিলিয়ে আগামিকাল পরিস্থিতি ঘোরালো হতে চলেছে আমজনতার।

এসবের মাঝে সরকারি কর্মীদের জন্য প্রতিবারের মতো এবারও নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। আগামিকাল প্রতিটি সরকারি অফিসে কর্মীদের উপস্থিতির হার ধরে রাখতে বিজ্ঞপ্তি জারি করে তা দপ্তরে দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব জেলার পুলিশ সুপার, কমিশনারেট প্রধান সহ সকলকে বনধের দিন জনজীবন সচল রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থাৎ সরকারি কর্মীদের বনধের দিন অফিসে হাজিরা দিতেই হবে। আর যদি না আসতে পারেন তাহলে আপনাকে উপযুক্ত প্রমাণ সহ আপনার না আসার কারণ লিখিতভাবে জানাতে হবে। না হলেই একদিনের মাইনে কাটা যাবে এবং প্রয়োজনে সরকার ব্যবস্থাও নিতে পারে কর্মীদের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications