ভিলেন বিপরীত ঘূর্ণাবর্ত! ভোর থেকেই ঘন কুয়াশার দাপট কতদিন, জেনে নিন

বিপরীত ঘূর্ণাবর্তের কারণে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঘন কুয়াশার দাপট। জেলাগুলিতেও রয়েছে কুয়াশার দাপট। মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

বিপরীত ঘূর্ণাবর্তের কারণে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঘন কুয়াশার দাপট। জেলাগুলিতেও রয়েছে কুয়াশার দাপট। মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।

ভিলেন বিপরীত ঘূর্ণাবর্ত! ভোর থেকেই ঘন কুয়াশার দাপট কতদিন, জেনে নিন

সোমবারের পর মঙ্গলবারেও ঘন কুয়াশার দাপট। দিন ও রাতের তাপমাত্রা একটু একটু করে বাড়ছে। তবে ভোরের দিকে ঠাণ্ডা অনুভব হচ্ছে। এরকম আবহাওয়া বেশ কয়েকদিন বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বেলার দিকে রোদ উঠবে বলেও জানানো হয়েছে।

তবে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদহের তাপমাত্রা কিছুটা বেশি। অন্যদিকে দক্ষিণবঙ্গে বহরমপুর, কৃষ্ণনগর বাদ দিয়ে প্রায় সর্বত্রই তাপমাত্রা ক্রমবর্ধমান। দিঘার তাপমাত্রা ছুঁয়েছে ২১ ডিগ্রিতে।

একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের প্রধান শহরগুলির সর্বনিম্ন তাপমাত্রা

  • দার্জিলিং ৪.৪ ডিগ্রি
  • জলপাইগুড়ি ১২.৪ (-১)ডিগ্রি
  • কোচবিহার ১২.১ ডিগ্রি
  • মালদহ ১৭.৯ ডিগ্রি
  • বহরমপুর ১৪.৪(-২) ডিগ্রি
  • শ্রীনিকেতন ১৫.১ ডিগ্রি
  • আসানসোল ১৫.৫ ডিগ্রি
  • বাঁকুড়া ১৬.২ ডিগ্রি
  • বর্ধমান ১৬.৮ ডিগ্রি
  • কৃষ্ণনগর ১৪.২(-১) ডিগ্রি
  • ডায়মন্ডহারবার ১৮.২ ডিগ্রি
  • দিঘা ২১.২ ডিগ্রি
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+