মঙ্গলবারও কুয়াশার দাপট, এই আবহাওয়া কত দিন, জেনে নিন

সোমবারের পর মঙ্গলবারেও কুয়াশার দাপট রাজ্য জুড়ে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

সোমবারের পর মঙ্গলবারেও কুয়াশার দাপট রাজ্য জুড়ে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

মঙ্গলবারও কুয়াশার দাপট, এই আবহাওয়া কত দিন, জেনে নিন

বাংলাদেশের ওপর ঘূর্নাবর্তের জের এখনও চলছে। প্রায় সারা রাজ্যই কুয়াশাচ্ছন্ন। বিশেষ করে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ঘন কুয়াশা। জেলাগুলিতে কোল্ড ডে সিচুয়েশনও জারি রয়েছে। অর্থাৎ রাতের তাপমাত্রার সঙ্গে ঘন কুয়াশা থাকায় দিনের তাপমাত্রাও কম থাকবে।

পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একমাত্রা বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানকার মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।

উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিও ঘন কুয়াশায় আচ্ছন্ন।

জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ঘূর্নাবর্তটি একটু নিচের দিকে নেমে এসেছে। হাওয়ায় বেড়েছে জলীয় বাষ্পের পরিমাণ। ভোরের দিকে ঠান্ডা থাকায় যা ঘন কুয়াশায় পরিণত হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামি দুদিন তাপমাত্রা একইরকম থাকবে।

মঙ্গলবারও কুয়াশার দাপট, এই আবহাওয়া কত দিন, জেনে নিন

একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের বেশ কয়েকটি জেলা সদরের সর্বনিম্ন তাপমাত্রা

  • দার্জিলিং ৩ ডিগ্রি
  • কালিম্পং ৬ ডিগ্রি
  • জলপাইগুড়ি ১১ ডিগ্রি
  • আলিপুরদুয়ার ১১ ডিগ্রি
  • রায়গঞ্জ ১১ ডিগ্রি
  • বালুরঘাট ১২ডিগ্রি
  • পুরুলিয়া ৮ ডিগ্রি
  • বাঁকুড়া ৯ ডিগ্রি
  • বর্ধমান ১০ ডিগ্রি
  • দুর্গাপুর ১০ ডিগ্রি
  • মুর্শিদাবাদ ১১ ডিগ্রি
  • কৃষ্ণনগর ১১ ডিগ্রি
  • মেদিনীপুর ১০ ডিগ্রি
  • তমলুক ১১ ডিগ্রি
  • হাওড়া ১১ ডিগ্রি
  • হুগলি ১১ ডিগ্রি
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+