মাঘের শুরুতেই কুয়াশার দাপট, শীতের ছন্দ বজায় থাকবে কিছুদিন, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
মাঘের প্রথম পর্বেই শীতের দাপট জারি। আবহাওয়া দপ্তরের তথ্যে জানা গেছে, রাজ্যে আগামী তিন থেকে চার দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। আজ থেকে সেই কুয়াশার ঘনত্ব আরও বাড়বে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দাপট বাড়িয়ে কুয়াশা ছড়াবে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিনে রাতের তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না। তবে পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের মতে, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এর পরেই ১৬ জানুয়ারি থেকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গেও কুয়াশার প্রবণতা বৃদ্ধি পাবে।

কুয়াশার দাপট থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতেও ভোরবেলা কুয়াশা দেখা যেতে পারে।
আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। দিনের দিকে উঠতে পারে ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
মাঘে শীতের এই অটুট উপস্থিতি শীতপ্রেমীদের জন্য বাড়তি স্বস্তি হলেও যাতায়াতে বেরোনোর ক্ষেত্রে কুয়াশার কারণেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।












Click it and Unblock the Notifications