Weather News: রাজ্য জুড়ে কুয়াশা, ২ দিনে ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

ভরা পৌঁষে ফের তাপমাত্রা বৃদ্ধি। আর কলকাতায় পৌষে ন্যূনতম তাপমাত্রা ছাড়াল ২০ ডিগ্রি। সঙ্গে ছিল কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে কুয়াশা পরিষ্কার হয়ে গিয়েছে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ৪৮ ঘন্টায়

ভরা পৌঁষে ফের তাপমাত্রা বৃদ্ধি। আর কলকাতায় পৌষে ন্যূনতম তাপমাত্রা ছাড়াল ২০ ডিগ্রি। সঙ্গে ছিল কুয়াশা। কুয়াশার দাপট এতটাই ছিল যে একটা সময়ে কাছ থেকে নবান্নকেও চোখে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে কুয়াশা পরিষ্কার হয়ে গিয়েছে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ৪৮ ঘন্টায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সাড়ে পাঁচ ডিগ্রি। সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী অন্তত দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এর পরে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী দিন দুয়েক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী অন্তত ২৪ ধন্টায় রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রির মতো বাড়তে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। এরপরে তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ফের ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে কুয়াশা থাকলেও, পরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এই তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৪৮ ঘন্টায় তাপমাত্রা বেড়েছে সাড়ে পাঁচ ডিগ্রির মতো। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৩.৮ (১৩.৫)
বহরমপুর ১৩ (১২.৪)
বাঁকুড়া ১৫.৯ (১৪.৭)
বর্ধমান ১৬ ( ১৬)
কোচবিহার ১২.৪ (১২)
দার্জিলিং ৪.৬ (৪.৪)
কালিম্পং ৯.৩ ( ৯.৬)
দিঘা ১৮.৮ ( ১৬.৭)
কলকাতা ২০.৩ (১৭.২)
দমদম ২০.২ (১৬.৫)
কৃষ্ণনগর ১৪.৮
মালদহ ১৬.৬ (১৬.৮)
মেদিনীপুর ১৭ ( ১৬.৪)
শিলিগুড়ি ১৩ (১২.৪)
শ্রীনিকেতন ১৪.৮ (১৩.৬)
সুন্দরবন ১৮ ( ১৬.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৯.৫)
বহরমপুর (২৬.৪)
বাঁকুড়া (৩১.২)
বর্ধমান (২৭.৬)
কোচবিহার (২৬)
দার্জিলিং (১৩)
কালিম্পং (১৪)
দিঘা (২৯.৮)
কলকাতা (২৮.৭)
দমদম (৩০)
কৃষ্ণনগর (২৮.৪)
মালদহ (২৪.৫)
মেদিনীপুর (৩১.৪)
শিলিগুড়ি (২৭.৫)
শ্রীনিকেতন (২৭.৯)
সুন্দরবন (২৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+