রায়গঞ্জে ভয়াবহ পরিণতি বন্যায়, ভেসে উঠল সদ্যোজাতের দেহ
বন্যার জলে ভেসে উঠল এক সদ্যোজাত শিশুর মৃতদেহ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায়। কুলিক নদীর খালে শিশুটির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বন্যার জলে ভেসে উঠল এক সদ্যোজাত শিশুর মৃতদেহ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায়। কুলিক নদীর খালে শিশুটির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ এরপর ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায় কুলিক নদীর ধারে গরু চড়াতে গিয়ে স্থানীয় বাসিন্দারা নদীর ধারে বন্যার জমা জলে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে।
বাসিন্দাদের অনুমান বন্যার জলে ভেসে এসেছে ওই সদ্যোজাত শিশুর মৃতদেহ। সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Click it and Unblock the Notifications