জটিল দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি, খানাকুলে নৌকাডুবি, মৃত ১, নিখোঁজ ২ মহিলা ও শিশু সহ ৩
ডিভিসির ছাড়া জলে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা বিভিন্ন জেলায়। পশ্চিম মেদিনীপুর, বর্ধমান থেকে শুরু করে বহু জেলার বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায় রয়েছে।
ডিভিসির ছাড়া জলে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা বিভিন্ন জেলায়। পশ্চিম মেদিনীপুর, বর্ধমান থেকে শুরু করে বহু জেলার বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায় রয়েছে। কোথাও কোমর জল, কোথাও বুক সমান জল, কোথাও আবার মাথা ছাড়িয়েছে জল।

খানাকুলে নৌকা উল্টে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় নিখোঁজ প্রায় ২৫ জন। এদিনও সকালে ডিভিসি প্রায় ১ লক্ষ ৮০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। যার জেরে মুণ্ডেশ্বরীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু এলাকা।

এর পাশাপাশি হুগলি, উদয়নারায়ণপুর, আমতা, এদিকে বড়জোড়া, সোনামুখীর কয়েকটি গ্রাম ভেসে গিয়েছে। এছাড়া ঘাটালে জল এতটাই বেড়ে গিয়েছে যে অবস্থা সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বানভাসী এলাকায় উদ্ধারকারী দল নেমেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমতা, উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান। বারবারই তিনি জানিয়েছেন, কীভাবে রাজ্যের তরফে আগের মনমোহন সিংয়ের সরকারকে বন্যা পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হতে অনুরোধ করে হয়েছিল। এর পাশাপাশি বর্তমান নরেন্দ্র মোদী সরকারকেও বন্যা পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে।
Water logged FSSS premises due to rain & huge 'water released' from DVC dams! A "grim flood situation" in the Districts in W. Bengal. pic.twitter.com/PIDVHYhcal
— Santi Karar (@SantiKarar) July 28, 2017












Click it and Unblock the Notifications