৭৮-এর বন্যাকেও হার মানাবে একুশের ‘ম্যান-মেড’! রাজ্যের তথ্যে গভীর আশঙ্কা
পুজোর মুখে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। সেপ্টেম্বরের শেষে নাগাড়ে বৃষ্টিতে জল থই থই অবস্থা তো ছিলই। তারপর গভীর নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে জল ছাড়তে শুরু করেছে বিভিন্ন জলাধার।
পুজোর মুখে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। সেপ্টেম্বরের শেষে নাগাড়ে বৃষ্টিতে জল থই থই অবস্থা তো ছিলই। তারপর গভীর নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে জল ছাড়তে শুরু করেছে বিভিন্ন জলাধার। ডিভিসি-সহ বিভিন্ন ব্যারেজের ছাড়া জলে ভাসতে শুরু করেছে বাংলার বিভিন্ন জেলা। এই বন্যাকে ম্যান মেড ফ্লাড আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর যে তথ্য সামনে এনেছেন মুখ্যসচিব, তা ৭৮-এর বন্যাকেও হার মানিয়ে দেবে।

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, মাইথন ব্যারেজ থেকে বৃহস্পতিবার ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়। তারপর রাতে ফরে জল ছাড়া হয় এই ব্যারেজ থেকে। জলের পরিমাণ বেড়ে হয় ১ লক্ষ ২৫ হাজার। শুক্রবার সকাল থেকে ধারাবাহিকভাবে ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়। এরপরই রাজ্য ভাসতে শুরু করে। মুখ্যসচিব রাজ্যকে বন্যা কবলিত ঘোষণা করেন।
মুখ্যসচিব বলেন, রাজ্যে জেলার পর জেলায় জল ঢুকতে শুরু করেছে। প্রবল জলের চাপে ভেঙে গিয়েছে অনেক নদী বাঁধ। ফলে জলমগ্ন হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। জুলাইয়ের শুরুতে এবং অগাস্টের প্রথমে এমনই এক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। আবার সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের প্রথমে একই ঘটনার পুনরাবৃত্তি হল।
মুখ্যসচিব বলেন, বাংলার জন্য দুর্ভাগ্য যে মাত্র তিন মাসের মধ্যে দু-বার বন্যার সম্মুখীন হতে হল। এমন জায়গা রয়েছে এখনও আগের বন্যার জল নামেনি। তারপর ডিভিসি এতটাই বেশি পরিমাণ জল ছেড়েছে, রাজ্যের জেলাগুলিকে রক্ষা করার কোনও সুযোগই পাওয়া যায়নি।
মুখ্যসচিবের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আরামবাগ পুর এলাকায় দুটি নদী বাঁধ ভেঙেছে। হাওড়ায় ১০ জায়গায় বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙেছে বাঁকুড়ায় অজয় নদেরও। বাঁকুড়ার বড়জোড়া ও সোনামুখিতে জল বাড়ছে। পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা ও আসানসোল টাউন ক্ষতিগ্রস্থ হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আসানসোল, বারাবনি ও রানিগঞ্জে সেনা নামানো হয়েছে।
Recommended Video
তিনি জানান, মোট ২২ লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত বলে জানান মুখ্যসচিব। দামোদর ও দ্বারকেশ্বরী নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। এক লক্ষেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চার লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। ত্রাণ শিবিরে রয়েছে দেড় লক্ষ মানুষ। ২৫টি এনডিআরএফের টিম নামানে হয়েছে। ভিন রাজ্য থেকেও টিম আনা হয়েছে আটটি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications