এই ব্যাঙ্কে থেকে ৬ লক্ষের ফিক্সড ডিপোজিট উধাও, বিপাকে ডানকুনির বৃদ্ধ দম্পতি
ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করেও সব খোয়ালেন বৃদ্ধ দম্পতি। ঘটনাটি স্টেটব্যাঙ্কের ডানকুনি শাখার। প্রতিক্রিয়া মেলেনি ব্যাঙ্ক প্রশাসনের।
ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করেও সব খোয়ালেন বৃদ্ধ দম্পতি। ঘটনাটি স্টেটব্যাঙ্কের ডানকুনি শাখার। প্রতিক্রিয়া মেলেনি ব্যাঙ্ক প্রশাসনের।

ডানকুনির মনোহরপুরের বাসিন্দা প্রণবকুমার দাস এবং তাঁর স্ত্রী দীপ্তি দাস। ডানকুনিরই এসবিআই-এর শাখায় ছয় লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেছিলেন তাঁরা। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, এরই মধ্যে সেটি ম্যাচিওর হয়ে যায়। যা দাস দম্পতি খেয়াল করেননি। কিন্তু টাকা তাঁরা তুলতে যাননি।
হঠাৎই প্রয়োজন হওয়ায় ব্যাঙ্কে যোগাযোগ করেন তাঁরা। ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন সেই টাকা তাঁরা তুলে নিয়েছেন। আর সই করেছেন প্রণবকুমার দাসই। যদিও দাস দম্পতি জানিয়েছেন, ব্যাঙ্কে থাকা প্রণবকুমার দাসের স্বাক্ষরের সঙ্গে ফিক্সড ডিপোজিট তোলার জন্য করা প্রণবকুমার দাসের স্বাক্ষরের কোনও মিল নেই। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও, কোনও সুরাহা হয়নি বলেই অভিযোগ।
জীবনের সঞ্চয় খুইয়ে বিপাকে পড়া দাস দম্পতি ডানকুনি থানায় অভিযোগ দায়ের করেছেন। ব্যাঙ্ক এবং প্রশাসনের সাহায্য না পেয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।
প্রাক্তন এক গোয়েন্দা আধিকারিকের মতে, এসব ঘটনার ক্ষেত্রে বেশির ভাগ সময়েই ব্যাঙ্কের কর্মীরাই যুক্ত থাকেন। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ হওয়ায় আর বিশেষ কিছুই বলতে চাননি তিনি।












Click it and Unblock the Notifications