পথ দুর্ঘটনায় মৃত্যু পাঁচ মাসের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমে
পথ দুর্ঘটনায় পাঁচ মাসের এক শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বীরভূম জেলার রামপুরহাট শহরে।
পথ দুর্ঘটনায় পাঁচ মাসের এক শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বীরভূম জেলার রামপুরহাট শহরে। একটি ইট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি ঝুপড়িতে। এই ঘটনাতে আহত হয়েছেন অন্তত পাঁচ জন। তারপর উত্তেজিত জনতা ওই লরিতে আগুন ধরিয়ে দেয়। লরির চালক ও খালাসিকে নামিয়ে বেঁধে মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে রামপুরহাট থেকে মারগ্রাম যাওয়ার রাস্তায় চামড়াগুদামের কাছে। এই লরিটি মুর্শিদাবাদ জেলার দিক থেকে আসছিল। তাতে অতিরিক্ত পরিমাণ ইট ছিল বলে অভিযোগ। রামপুরহাট শহরে ঢোকার মুখে এই এলাকা।
স্থানীয়রা জানিয়েছেন, লরিটি দ্রুত গতিতে ছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে রাস্তার পাশে একটি ঝুপড়ি বাড়িতে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এই শিশুর। তারপর লরিতে আগুন ধরিয়ে দেয় এলাকার বাসিন্দারা। আহত পাঁচ জনকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications