পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি! শিশুর দেহ মিলল বাড়ির কাছে
পারিবারিক বিবাদের জেরে শিশু খুন। নৃশংস ঘটনাটি হাওড়ার জগতবল্লভপুরের।
পারিবারিক বিবাদের জেরে শিশু খুন। নৃশংস ঘটনাটি হাওড়ার জগতবল্লভপুরের। শনিবার সকালে পাঁচ বছরের ওই শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই শিশুর জেঠিমা এবং দুই জ্যাঠাতুতো দাদাকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শিশুটিকে শ্বাসরোধ করে খুনের পর বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়।

বছর পাঁচেকের সাহাদান আব্বাসি। জগৎবল্লভপুরের নরেন্দ্রপুরের বাসিন্দা শিশুটিকে শুক্রবার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। থানায় নিখোঁজের ডায়েরিও করা হয়। তবে শনিবার সকালে বাড়ির কাছের পুকুর থেকেই বস্তাবন্দি শিশুর দেহ উদ্ধার করা হয়। এরপরেই পরিবারের অভিযোগে গ্রেফতার করা হয় শিশুর টিন আত্মীয়কে। পারিপার্শ্বিক প্রমাণ সংগ্রহে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল শিশুর বাবা ও জ্যাঠার মধ্যে। সেই বিবাদই এবাগ গড়াল শিশু খুনে।












Click it and Unblock the Notifications